শনিবার ● ২৩ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনিতে পিকআপ উল্টে ২১ শত কক মুরগির মৃত
আশাশুনিতে পিকআপ উল্টে ২১ শত কক মুরগির মৃত

আশাশুনি : সাতক্ষীরা-চাপড়া সড়কের ছয়ঘিরা এক মৎস্য ঘেরে মুরগি বহনকারী পিকআপ উল্টে ২১০০ পিচ সোনালী (কক) মুরগি মারা গেছে। পিকআপও ব্যাপক ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যার দিকে জেলার শ্যামনগর উপজেলা থেকে (ঢাকা মেট্রো-ন-১৩-৬৮১৩ নং) পিক আপ ২২০০ পিচ সোনালী (কক) মুরগি ক্রয় করে (কালিগঞ্জ-সাতক্ষীরা সড়ক খারাপ থাকায়) আশাশুনির মরিচ্চাপ ব্রীজ হয়ে ঢাকায় নিয়ে যাচ্ছিল। পথিমধ্যে ব্রীজ পার হয়ে দ্রুতগামী পিকআপ চাপড়া-সাতক্ষীরা সড়কের চিলেডাঙ্গা মোড়ের নিকটে ছয়ঘিরা জনৈক দবীর হাজীর মৎস্য ঘেরে নিয়ন্ত্রন হারিয়ে উল্টে পড়ে। পানিতে ডুবে পিকআপে থাকা ২২’শ মুগীর মধ্যে ১০০ পিচ মুরগি স্থানীয় লোকজন ছুটে এসে জীবিত উদ্ধার করে, বাকী ২১শতর মত মুরগি মারা যায়। ওই রাতেই পিকআপটি চেইনকপ্পা কল দিয়ে উঠানো হলে তা থেকে মরা মুরগী উদ্ধার করে পিকআপে সাতক্ষীরার উদ্দেশ্য চলে যায়।
খবর পেয়েরফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আশাশুনি স্টেশন থেকে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌছানোর আগের পিকআপে থাকা ড্রাইভার সহ ৩ জন অল্প আহত হলে স্থানীয় লোকজন ভ্যানে করে আশাশুনি হাসপাতালে ভর্তি করে।






শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ
মাগুরা জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরায় আদিবাসী দিবস পালিত
পাইকগাছায় মটর সাইকেল দুর্ঘটনায় সাংবাদিক আব্দুল আজিজ আহত 