রবিবার ● ২৪ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » কয়রার উত্তরবেদকাশী মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা
কয়রার উত্তরবেদকাশী মহিলা সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ খুলনার কয়রায় উত্তর বেদকাশী ইউনিয়নের মহিলা সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ নভেম্বর রবিবার বেলা ১১ টায় উত্তর বেদকাশী ইউনিয়ন পরিষদ মাঠে নবযাত্রা প্রকল্প- টু ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগীতায় এই সভা অনুষ্ঠিত হয়। উত্তর বেদকাশী ইউনিয়ন মহিল সমবায় সমিতির লিমিটেডের সভাপতি প্রীতিলতা সরদারের সভাপতিত্বে ও সমিতির সদস্য বকুল সরকারের পরিচালনায এ উপলক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সরদার নুরুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার তানভীর মাসুদুল হাসান, সমবায় অফিসের পরিদর্শক হাফিজ উদ্দীন, দীপন জোদ্দার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের অপারেশন ম্যানেজার বিভুদান বিশ্বাস, স্পেশালিষ্ট অফিসার রায়হান শেখ ,সমিতির সেক্রেটারী অসীমা রানী, সাবিনা ইয়াসমিন, খাদিজা পারভীন, নার্গিস খানম, রোজিনা খাতুন প্রমুখ। অনুষ্ঠানে সমিতির সভাপতি প্রীতিলতা সরদার তার বক্তব্যে বিগত বছরের যাবতীয় উন্নয়ন ও ২০২৪-২৫- অর্থ বছরের বাজেট উপস্থাপন করেন। এ সময় উপস্থিত ১১৬ জন সদস্য সর্বসম্মতিক্রমে বাজেট পাসে সমর্থন দিয়ে ঐকমত্য পোষণ করেন।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 