শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
২৯৯ বার পঠিত
সোমবার ● ৯ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

 ---পাইকগাছায় জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে৷ দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। পরবর্তীতে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিএম এম আজহারুল ইসলামের সভাপতিত্বে  সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা কলেজ এর উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, ওসি ( তদন্ত) তুষার কান্তি দাস, ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জামিনুর ইসলাম ও পূর্ণ চন্দ্র মন্ডল এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরপি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আ: আজিজ, সততা সংঘের তুরানি আক্তার রাসা। এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, এইউইও শেখ ফারুক হোসেন, সঞ্জয় দেবনাথ, পিএসবি শাখা ব্যবস্থাপক জয়ন্তী জয়ন্ত কুমার ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, গেমটি টিচার কুসুম কলি সরকার, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, প্রভাষক বজলুর রহমান, প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সুভাষ রায়, কবিন্দ্র মন্ডল, সততা সংঘের সদস্য, রোভার স্কাউট, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।





আঞ্চলিক এর আরও খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)