সোমবার ● ৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
পাইকগাছায় জাতীয় পতাকা উত্তোলন, মানববন্ধন ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে৷ দিবসটি পালন উপলক্ষ্যে সোমবার সকালে উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে জাতীয় পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে দিবসটির উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। পরবর্তীতে উপজেলা পরিষদের সামনে প্রধান সড়কে মানববন্ধন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও দূর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্নীতি প্রতিরোধ ও করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি জিএম এম আজহারুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। বিশেষ অতিথি ছিলেন, পাইকগাছা কলেজ এর উপাধ্যক্ষ মিহির বরণ মন্ডল, মাধ্যমিক শিক্ষা অফিসার শাহাজাহান আলী শেখ, ওসি ( তদন্ত) তুষার কান্তি দাস, ডিজিএম মোঃ ছিদ্দিকুর রহমান তালুকদার। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য জামিনুর ইসলাম ও পূর্ণ চন্দ্র মন্ডল এর সঞ্চালনায় বক্তৃতা করেন, উপজেলা শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, ইউআরপি ইন্সট্রাক্টর মোঃ ঈমান উদ্দিন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক রহিমা আক্তার শম্পা, পাইকগাছা প্রেসক্লাবের সহ-সভাপতি আ: আজিজ, সততা সংঘের তুরানি আক্তার রাসা। এসময় বীর মুক্তিযোদ্ধা আব্দুল মাজেদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, এইউইও শেখ ফারুক হোসেন, সঞ্জয় দেবনাথ, পিএসবি শাখা ব্যবস্থাপক জয়ন্তী জয়ন্ত কুমার ঘোষ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহজাহান আলী, এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়া, গেমটি টিচার কুসুম কলি সরকার, আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, প্রভাষক বজলুর রহমান, প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মোঃ নিজাম উদ্দিন, সুভাষ রায়, কবিন্দ্র মন্ডল, সততা সংঘের সদস্য, রোভার স্কাউট, সাংবাদিক, এনজিও প্রতিনিধি, স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।






নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু 