শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ১১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প অবহিতকরণ সভা
প্রথম পাতা » আঞ্চলিক » শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প অবহিতকরণ সভা
৩০৫ বার পঠিত
বুধবার ● ১১ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প অবহিতকরণ সভা

---

পরিতোষ কুমার বৈদ্য, শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ ফেইথ ইন এ্যাকশন একটি বেসরকারি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক উন্নয়ন ও খ্রিস্টিয়ান মানবতামূলক প্রতিষ্ঠান। ফেইথ ইন এ্যাকশন ২০১৩ সাল থেকে জলবায়ু পরিবর্তন, বিকল্প কর্মসংস্থান সৃষ্টি, পরিবেশ সুরক্ষা ও আর্থ-সামাজিক উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। বর্তমানে প্রায় ১০ টি জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের সেবা দিয়ে যাচ্ছে। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় ২০১৭ সাল থেকে বিভিন্ন ইউনিয়নে উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় কানাডিয়ান দাতা সংস্থা ওয়ার্ল্ড রেনিউ এর আর্থিক সহযোগিতায় “খাদ্য নিরাপত্তা এবং টেকসই জীবিকা উন্নয়ন করার জন্য জলবায়ু সহনশীল জনগোষ্ঠী প্রকল্প“নামক প্রকল্পটি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নে বাস্তবায়ন করতে যাচ্ছে।

উক্ত প্রকল্পের অবহিতকরণ সভা ১১ ডিসেম্বর সকাল ১০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজন করা হয়।

উক্ত প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন, সভাপতিত্ব করেন ফেইথ ইন এ্যাকশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক নৃপেন বৈদ্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত, শ্যামনগর উপজেলার ভেটেরিনারী সার্জন ডাঃ সুব্রত কুমার বিশ্বাস, ১২ নং গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জি. এম মাছুদুল আলম, অন্যান্য অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও প্রভাষক সামুয়েল মনির, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, যুব সংগঠন সিডিও এর নির্বাহী পরিচালক ও উপজেলা এনজিও সমন্বয়ক আল ইমরান। আরও উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়নের ১, ২, ও ৩ ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য মোছাঃ সাবিনা ইয়াসমিন, ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড এর মহিলা ইউপি সদস্য হোসনেয়ারা খাতুন, ৭, ৮ ও ৯ নং ওয়ার্ড এর ইউপি সদস্য মোছঃ ফরিদা খাতুন সহ গাবুরা ইউনিয়নের অন্যান্য ইউপি সদস্যবৃন্দ ও বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ প্রমূখ।  প্রকল্পের সামগ্রিক বিষয় উপস্থাপন করেন প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার মুকুট ফ্রান্সিস হালদার।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, প্রকল্প বাস্তবায়নে স্থানীয় প্রতিনিধি হিসেবে গাবুরা ইউনিয়নের চেয়ারম্যান পর্যবেক্ষণ করবেন। ফেইথ ইন এ্যাকশনের মূল ¯স্লোগান হলো সেবা নিতে নয়, সেবা দিতে এসেছি। তিনি আরও বলেন, গাবুরা ইউনিয়নে দৃশ্যমান উন্নয়নের পাশাপাশি সামাজিক উন্নয়ন প্রয়োজন। গাবুরার উন্নয়ন করতে সকলের অংশগ্রহণ প্রয়োজন। সকল দিক বিবেচনা করে আজ গাবুরায় ফেইথ ইন এ্যাকশনের প্রকল্প হাতে নেওয়া সরকারের উন্নয়নে সহায়তা করবে। সেজন্য আজকের প্রকল্প পরিচিতি সভা যতার্থ ও সার্থক হয়েছে।

সভাপতি নুপেন বৈদ্য বলেন, গাবুরার মানুষ জলবায়ু পরিবর্তনের কষাঘাতে জর্জরিত। এখানে ফেইথ ইন এ্যাকশনের আদর্শের সাথে মিল রেখে জনগোষ্ঠীর জীবন-জীবিকা উন্নয়নে আমরা কাজ করব। এই কার্যক্রমে সকলে যার যার জায়গা থেকে আমাদের কার্যক্রমে সহযোগিতা করবেন বলে প্রত্যাশা করছি।





আঞ্চলিক এর আরও খবর

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আর্কাইভ