শনিবার ● ৪ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » অপরাধ » গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
গাছের সঙ্গে এ কেমন শত্রুতা!
মানুষে মানুষে শত্রুতা হয়। কিন্তু গাছের সঙ্গে শত্রুতা! শুনতে অবাক লাগলেও ঘটনাটি ঘটেছে পাইকগাছার গদাইপুর গ্রামে। ৩ জানুয়ারী শুক্রবার রাতের আধারে কেটে সাবাড় করা হয়েছে মিশ্র ফলবাগানের প্রায় ২০ টি গাছ।
উপজেলার গদাইপুর গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল কান্তি ঘোষের বাগানের ৯টি নারকেলের চারা, ৬টি কাঠালের চারা, পেঁপে ও ৬-৭টি সুপারির চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ধারণা করা হচ্ছে রাতের আঁধারে দুর্বৃত্তরা এ কাজ করেছে।
বিমল কান্তি ঘোষ জানান, শনিবার ভোরে বাগানে গিয়ে দেখেন গাছ গুলো কেটে ফেলেছে। ইতিপূর্বে তার অন্য একটি বাগানের গাছ কেটে ফেলার ঘটনায় থানায় জিডি করেছিলেন। তার সাথে প্রতিবেশি সাথে কোন বিরোধ নেই বলে জানান, তারপরও এভাবে গাছ কেটে ফেলায় শঙ্কিত। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন বলে জানান তিনি।






মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু 