শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ৩০ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » ডুমুরিয়ায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
প্রথম পাতা » আঞ্চলিক » ডুমুরিয়ায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
২৭৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩০ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডুমুরিয়ায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন

 --- খুলনার ডুমুরিয়ার জিয়ালতলা পদ্মবুনিয়া খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। খুলনা বিভাগীয় কমিশনার মো. ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করেন।

বুধবার ডুমুরিয়া উপজেলার জিয়ালতলা গ্রামে এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমিন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসাদুর রহমান, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মাসুদ রানা, উপজেলা কৃষি অফিসার ইসাদ ইবনে আমীন, ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান,উত্তরণ কর্মকর্তা ইকবাল হোসেন, ফাতেমা হালিমা, শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য, সমরেশ সরকার প্রমুখ। বে-সরকারি উন্নয়ন সংস্থা সলিডারিডাড এর অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়ন করছে বে-সরকারি সংস্থা উত্তরণ।

জানা গেছে, খালটির পুনঃখনন সম্পন্ন হলে ওই এলাকার জলাবদ্ধতা দূর হবে, শুকনো মৌসুমে খালে পানি থাকবে এবং খালের পানি ব্যবহার করে ১২০৬ টি কৃষক পরিবারে ২২০০ একর কৃষি জমি সেচের আওতায় আসবে। এছাড়া ফসল উৎপাদন বাড়বে, ভূগর্ভস্থ পানির ব্যবহার কমবে। খালের পানিপথ এবং পাড় ব্যবহার করে ফসল উৎপাদনের জন্য কৃষিজ উপকরণ পরিবহন এবং কৃষক হাসিমুখে উৎপাদিত ফসল ঘরে তুলতে পারবে।

বিষয়টি বিবেচনায় নিয়ে রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহায়তায়, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্প এ উদ্যেগ গ্রহণ করেছে। এর আগে ডুমুরিয়া উপজেলায় সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্প আরো ৫টি খাল পুনঃখনন সম্পন্ন করেছে।

খালটির পুনঃখনন সম্পন্ন হবার পর এলাকাবাসীকে নিজ উদ্যেগে খালটির রক্ষণাবেক্ষণ করতে হবে। বায়োডায়ভার্স বাঁচিয়ে রাখার স্বার্থে খালে গাছ লাগাতে হবে, খালে বাঁধ দেওয়া যাবে না, নেট পাটা এবং কারেন্ট জাল ব্যাবহার করে দেশী এবং মা মাছ ধক্ষংস করা যাবে না।





আঞ্চলিক এর আরও খবর

স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন,পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা;সংশ্লিষ্টরা সমালোচনার মুখে স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন,পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা;সংশ্লিষ্টরা সমালোচনার মুখে
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার

আর্কাইভ