শনিবার ● ১৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন
পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তন কেন্দ্রে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান, মেডিকেল অফিসার ডাঃ মোঃ ইব্রাহীম গাজী প্রমুখ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবর রহমান জানান, জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে ৬ মাস থেকে ১১ মাস বয়সী সকল শিশুদের ১টি করে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুদের ১টি করে লাল ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে। উপজেলার ২৪১টি টিকা কেন্দ্রে ৬-১১ মাস বয়সী ২ হাজার ৮৯০ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী ২২ হাজার ৭২ জন শিশুকে লাল রঙের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পালন করা হবে।






মাগুরা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ; ছাড়িয়েছে ৭০০
পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন 