শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

SW News24
শনিবার ● ১৫ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » শিশু আছিয়া হত্যার বিচার দ্রুত কার্যকর দেখতে চাই -ডাক্তার শফিকুর রহমান,আমীর বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ
প্রথম পাতা » আঞ্চলিক » শিশু আছিয়া হত্যার বিচার দ্রুত কার্যকর দেখতে চাই -ডাক্তার শফিকুর রহমান,আমীর বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ
২৫১ বার পঠিত
শনিবার ● ১৫ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শিশু আছিয়া হত্যার বিচার দ্রুত কার্যকর দেখতে চাই -ডাক্তার শফিকুর রহমান,আমীর বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ

---
মাগুরা প্রতিনিধি : আমরা শিশু আছিয়া হত্যার বিচার দ্রুত কার্যকর দেখতে চাই। আমাাদের সমাজে আজ নোংরা অপসংস্কৃতি বিরাজমান । এ নোংরা অপসংস্কৃতির কারণে সমাজে ঘটছে নানা ধরণের অসঙ্গতি । এ নোংরা অপসংস্কৃতি আমাদের বন্ধ করতে হবে । বাংলাদেশ জামায়াত ইসলামী সব সময় নৈরাজ্য,অপসংস্কৃতি বিরুদ্ধে । আছিয়া আজ নেই কিন্তু তার পরিবারতো আছে । আমাদের সমাজের সবাইকে আজ আছিয়ার পরিবারের পাশে দাঁড়াতে হবে । যারা এ ঘটনার সাথে জড়িত  তাদের বিচার দ্রুত কার্যকর হোক এটা আমাদের দাবী । তাদের এমন বিচার হওয়া দরকার যেন দেশবাসী সেই বিচার দেখে খুশি হয়। সরকারের প্রতি আমাদের আবেদন থাকলো এ ঘটনার সুষ্টু তদন্ত করে দ্রুত বিচার সম্পন্ন করা হোক আজ শনিবার সকাল ১০টায় শ্রীপুর উপজেলার সব্দালপুর ইউনিয়নের সোনাতুন্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিশু আছিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠানে এ কথাগুলো বলেন বাংলাদেশ জামায়াত ইসলামী বাংলাদেশ এর আমীর  ডাক্তার শফিকুর রহমান ।
তিনি আরো বলেন,আপনারা বিচার ব্যবস্থার উপর আস্থা রাখুন । বিচার তার আপন গতিতে গতিশীল । আমরা আছিয়ার সঠিক বিচার পাব। বাংলাদেশ জামায়াত ইসলামী সব সময় আছিয়ার পরিবারের সাথে আছে। আমাদের স্থানীয় নেতাকর্মীরা তাদের সাথে সব সময় যোগাযোগ রক্ষা করে চলবে । অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন  বাংলাদেশ জামায়াত ইসলামীর নায়েবে আমীর ডা.আব্দুল্লাহ মোহাম্মদ তায়েব  ও নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন। সভাপতিত্বে করেন জেলা আমীর অধ্যাপক এমবি বাকের ।
এ আগে তিনি সোনাতুন্দি গোরস্থানে আছিয়ার রুহের মাগফেরাত কামনা করে কবর জিয়ারত করেন । শেষে আছিয়ার পরিবারে সাথে তিনি সাক্ষাত করতে তাদের বাড়ী যান। এ সময় আছিয়ার মা না থাকায় তিনি তার পরিবারের অন্যান্য সদস্যদের সাক্ষাত করেন । তাদের খোজ খবর নেন এবং শোকসন্তত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন ।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় সড়কের গা ঘেঁষে বৃক্ষরোপণ; ঠিকাদারের দাবি,কর্তৃপক্ষের নকশা অনুযায়ী কাজ পাইকগাছায় সড়কের গা ঘেঁষে বৃক্ষরোপণ; ঠিকাদারের দাবি,কর্তৃপক্ষের নকশা অনুযায়ী কাজ
পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ
শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)