শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারে সহায়তা প্রদান
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারে সহায়তা প্রদান
২৯৪ বার পঠিত
শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই পরিবারে সহায়তা প্রদান

---পাইকগাছায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুই অসহায় পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন বিএনপি উপজেলা, পৌরসভা ও অঙ্গ সহযোগী সংগঠন ও বন্ধু মহল। শুক্রবার বিকেলে পৌরসভা চত্বরে বিএনপি ও বন্ধু মহলের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত চা বিক্রেতা চৈতন্য মন্ডল কে চা বিক্রয়ের সরঞ্জাম ও ভ্যান চালক কবিরুল ইসলাম কে একটি মটর ভ্যান এবং দু’জনের প্রত্যেক কে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। এসময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম এনামুল হক, সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, কামাল আহমেদ সেলিম নেওয়াজ, নিরাপদ সড়ক চাই নিসচা’র সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেন, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ, প্রভাষক জাহাঙ্গীর আলম, আলহাজ্ব ফয়সাল মাহমুদ অপু, হুমায়ুন কবির, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কাজী সাজ্জাদ আহমেদ মানিক, সদস্য সচিব যজ্ঞেশ্বর সানা কার্ত্তিক, যুগ্ম আহবায়ক ইউনুস মোল্লা, রাজিব নেওয়াজ, ফয়সাল রাশেদ সনি, আয়ুব জোয়ার্দার, কিশোর কুমার মন্ডল, এডভোকেট শিমুল, মাসুদ, মিজানুর রহমান, ও ইউসুফ আলী উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত ১০ মার্চ পৌর সদরের উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপুর ভাড়া দেওয়া কয়েকটি ঘর ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এতে সহায় সম্বল সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে যায় ভাড়াটিয়া দুই দিনমজুর চৈতন্য ঘোষ ও কবিরুল ইসলাম এর পরিবার। সহায়তা পেয়ে সাবেক ইউপি চেয়ারম্যান এসএম এনামুল হক সহ সংশ্লিষ্ট সকলের কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত দুই পরিবার।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)