শুক্রবার ● ১৪ মার্চ ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » খুমেকের প্রিয়জন সেলে পাইকগাছার উপজেলা আ’ লীগ নেতা একরামূলের মৃত্যু
খুমেকের প্রিয়জন সেলে পাইকগাছার উপজেলা আ’ লীগ নেতা একরামূলের মৃত্যু
খুলনার পাইকগাছায় বিস্ফোরক দ্রব্য আইনের রাজনৈতিক মামলায় গ্রেপ্তারকৃত আসামী উপজেলা আ’লীগের সাবেক নেতা জি,এম একরামুল ইসলাম (৫৬) এর খুমেক হাসপাতালে মৃত্যু হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে হাসপাতালের প্রিয়জন সেলে আইসিইউ’তে তার মৃত্যু হয়। তিনি উপজেলার চাঁদখালী ইউপি’র গজালিয়ার শাহাবান গাজীর ছেলে। ৫ আগস্ট সরকার পতনের পর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনে ১৪/২৪ রাজনৈতিক মামলায় একরামুল ইসলাম জেল-হাজতে ছিল।
এ মামলায় পুলিশ অন্য আসামীদের সথে তাকেও গত ৩ মার্চ রিমান্ডে নেয়। পুলিশ সুত্র জানান, ঐদিন রাত ৪ টার দিকে থানা হেফাজতে অসুস্থ হয় ও পরে ব্রেনস্ট্রোকে আক্রান্ত হলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিয়জন সেলে ভর্তি করা হয়। এখানে ধীরে ধীরে তার শারিরীক অবস্থার অবনতি ঘটলে আইসিইউতে রাখা হয়। এখানেই তার মৃত্যু হয়।
থানা অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, একরামুলের পরিবারের সাথে যোগাযোগ রেখে চিকিৎসায় সর্বোচ্চ চেষ্টা করা হয়। তিনি আরোও বলেন, শুক্রবার খুমেক হাসপাতালে লাশের সুরোতহাল ও সকল প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে মৃতদেহ হস্তান্তর করা হয়।






পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ 