শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩

SW News24
শনিবার ● ৩১ মে ২০২৫
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে কোরবানির হাটে অতিরিক্ত ইজারা আদায়ে ৪০ হাজার টাকা জরিমানা
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে কোরবানির হাটে অতিরিক্ত ইজারা আদায়ে ৪০ হাজার টাকা জরিমানা
২০৩ বার পঠিত
শনিবার ● ৩১ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে কোরবানির হাটে অতিরিক্ত ইজারা আদায়ে ৪০ হাজার টাকা জরিমানা

---
নড়াইল প্রতিনিধি ; সেনাবাহিনীর সতর্কবার্তা অমান্য করে নড়াইল সদর উপজেলার মাইজপাড়া কোরবানির হাটে (গরু-ছাগল) সরকার নির্ধারিত টাকার বাইরে অতিরিক্ত ইজারা আদায় অব্যাহত রাখায় এস এম শামসুজ্জামান খোকনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শুক্রবার (৩০ মে) বিকেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ইজারাদার খোকনকে (৫০) এ জরিমানা করা হয়। এতে জনমনে স্বস্তি ফিরেছে।

নড়াইল সদর আর্মিক্যাম্প থেকে সেনাবাহিনীর নিয়মিত টহল দল মাইজপাড়া হাটে নজরদারির সময় দেখতে পায় ইজারাদার খোকন সরকার নির্ধারিত টাকার বাইরে অতিরিক্ত ইজারা আদায় করছেন। খোকন নড়াইল শহরের রূপগঞ্জ এলাকার বাসিন্দা। তিনি গরু প্রতি এক হাজার থেকে এক হাজার ৩০০ টাকা পর্যন্ত আদায় করেন। অথচ সরকারি হার অনুযায়ী গরু প্রতি ইজারা ৬০০ টাকা এবং ছাগল প্রতি ২০০ টাকা নির্ধারিত আছে।

গরু-ছাগল ক্রেতা-বিক্রেতারা অভিযোগ করেন, খোকন দীর্ঘদিন ধরে অতিরিক্ত টাকা আদায় করে আসছেন। এ টাকা আদায়ের পর কোনো রশিদ বা প্রমাণপত্রও ক্রেতাদের দেন না তিনি।

প্রথমে সেনাবাহিনীর পক্ষ থেকে খোকনকে অবৈধ টাকা আদায় বন্ধ করতে মৌখিকভাবে সতর্ক করা হয়। এরপর সেনাবাহিনীর টহল দল এলাকা ত্যাগ করেন। কিন্তু কিছুক্ষণ পরেই স্থানীয় সূত্রে আবার খবর আসে খোকন আগের মতোই অতিরিক্ত টাকা আদায় করছেন। এ খবর পেয়ে সেনাবাহিনী আবার হাটে গিয়ে অভিযুক্ত খোকনকে আটক করেন। এরপর উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খোকনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তার ইজারা বাতিলের জন্য জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসন যৌথভাবে কাজ শুরু করেছে।

এ ঘটনা শুধু নড়াইলের মাইজপাড়া হাটের ক্ষেত্রে নয়, বরং দেশের অন্য হাটবাজারেও চলমান অনিয়ম ও অব্যবস্থাপনার বিরুদ্ধে শক্তবার্তা বহন করছে। স্থানীয় প্রশাসন ও সেনাবাহিনীর এ ধরণের পদক্ষেপ, জনগণের স্বার্থেই প্রতিষ্ঠা করা হবে বলে জানিয়েছে সেনাবাহিনী।





অপরাধ এর আরও খবর

মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম মাগুরায় ইউনিয়ন বিএনপি সভাপতিকে কুপিয়ে জখম
নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন নড়াইলের পূর্বকলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করে বাড়ি নির্মাণের প্রতিবাদে মানবববন্ধন
শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে  ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি! শ্রীপুরের বরিশাট গ্রামে একই রাতে ৫টি গরু ও ১টি খাসি ছাগল চুরি!
পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত পাইকগাছায় জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের ধাক্কায় বড় ভাই নিহত
পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড পাইকগাছায় জাল জালিয়াতির মাধ্যমে গ্রাম পুলিশে চাকরি; ছয় বছরের কারাদণ্ড
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় প্রান গেল পাইকগাছার দুই ভায়রা ভাইয়ের
মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ  গ্রেফতার ৪ মাগুরায় পৃথক অভিযানে ইয়াবা, ফেন্সিডিলসহ গ্রেফতার ৪
শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস শ্রীপুরে অবৈধ চায়না জাল জব্দ; পুড়িয়ে ধ্বংস
মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা মাগুরায় তেলের পাম্পে ভ্রাম্যমান আদালতের অভিযান; মামলা
পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা পাইকগাছায় আশ্রয়ণ প্রকল্পে ঘরের আড়ায় গঁলায় রশি দিয়ে যুবুকের আত্মহত্যা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)