শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ১০ জুন ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাইকালে আটক যুবক
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাইকালে আটক যুবক
২০২ বার পঠিত
বুধবার ● ১০ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাইকালে আটক যুবক

---পাইকগাছায় ছিনতাইয়ের চেষ্টাকালে জনতার হাতে আটক হয়েছেন সুমন শেখ (৩২) নামে এক যুবক। ১০ জুন বুধবার দুপুরে হাসপাতাল মোড়ে মুন ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। পরে তাকে পাইকগাছা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

আটক সুমন শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মৃত নুরু শেখের ছেলে। তিনি বর্তমানে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের জুনিয়র স্কুল সংলগ্ন শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।

প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার তালবাড়ি গ্রামের বাসিন্দা বিষ্ণুপদ বাইন তার অসুস্থ ভাই দুলাল চন্দ্রকে চিকিৎসক দেখানোর জন্য হাসপাতাল মোড়ে মুন ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশনে অপেক্ষা করছিলেন। এ সময় সুমন শেখ কৌশলে তাদের পাশে এসে বসে। একপর্যায়ে বিষ্ণুপদ বাইনের পকেটে থাকা ৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বিষয়টি টের পেয়ে সুমনকে হাতেনাতে ধরে ফেলেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে আটকে রাখে।

আটকের পর সুমনের দেহ তল্লাশি করে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় উপজেলার বাঁকা শ্রীকান্তপুর গ্রামের খাইরুল আলম ঘটনাস্থলে এসে মোবাইলটি তার বলে শনাক্ত করেন। তিনি জানান, চিকিৎসার জন্য হাসপাতালে আসার পর কোনো এক ফাঁকে তার পকেট থেকে মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। পরে উদ্ধার হওয়া মোবাইলটি তারই বলে নিশ্চিত করেন তিনি। উপস্থিত লোকজনের সামনে সুমন মোবাইল ফোনটি চুরির বিষয়টি স্বীকার করেছেন।

খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।





অপরাধ এর আরও খবর

পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায় পাইকগাছার কপিলমুনিতে নকল পণ্যের কারখানায় ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা আদায়
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬ নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজনকে কুপিয়ে হত্যা; নারীসহ আহত ৬
নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড নড়াইলে মাদরাসা ছাত্র ধর্ষণ মামলায় শিক্ষকের যাবজ্জীবন কারাদন্ড
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)