বুধবার ● ১০ জুন ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাইকালে আটক যুবক
পাইকগাছায় শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ছিনতাইকালে আটক যুবক
পাইকগাছায় ছিনতাইয়ের চেষ্টাকালে জনতার হাতে আটক হয়েছেন সুমন শেখ (৩২) নামে এক যুবক। ১০ জুন বুধবার দুপুরে হাসপাতাল মোড়ে মুন ডায়াগনস্টিক সেন্টারে এ ঘটনা ঘটে। পরে তাকে পাইকগাছা থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
আটক সুমন শেখ রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার মৃত নুরু শেখের ছেলে। তিনি বর্তমানে উপজেলার চাঁদখালী ইউনিয়নের ধামরাইল গ্রামের জুনিয়র স্কুল সংলগ্ন শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন।
প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার তালবাড়ি গ্রামের বাসিন্দা বিষ্ণুপদ বাইন (৪২) তার অসুস্থ ভাই দুলাল চন্দ্রকে চিকিৎসক দেখানোর জন্য হাসপাতাল মোড়ের মুন ডায়াগনস্টিক সেন্টারের রিসিপশনে অপেক্ষা করছিলেন। এ সময় সুমন শেখ কৌশলে তাদের পাশে এসে বসে।
একপর্যায়ে বিষ্ণুপদ বাইনের পকেটে থাকা ৪ হাজার টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করলে তিনি বিষয়টি টের পেয়ে সুমনকে হাতেনাতে ধরে ফেলেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে আটকে রাখে।
আটকের পর সুমনের দেহ তল্লাশি করে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ সময় উপজেলার বাঁকা শ্রীকান্তপুর গ্রামের খাইরুল আলম ঘটনাস্থলে এসে মোবাইলটি তার বলে শনাক্ত করেন। তিনি জানান, চিকিৎসার জন্য হাসপাতালে আসার পর কোনো এক ফাঁকে তার পকেট থেকে মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। পরে উদ্ধার হওয়া মোবাইলটি তারই বলে নিশ্চিত করেন তিনি। উপস্থিত লোকজনের সামনে সুমন মোবাইল ফোনটি চুরির বিষয়টি স্বীকার করেছেন।
খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে হেফাজতে নেয়।






২৪ ঘণ্টা না পেরোতেই হাসান হত্যা মামলার প্রধান আসামি মিন্টু আটক
মাগুরায় মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির জন্য ৭৫ হাজার টাকা জরিমানা
নড়াইলের লোহাগড়ায় প্রতিপক্ষের বাড়িঘর ভাঙচুর ও চাঁদা দাবির অভিযোগ
নড়াইলে সরকারি জমি থেকে ৩৫টি মেহগনি গাছ কর্তন; গাছ জব্দ করেছে প্রশাসন
পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১০টি ফ্যান চুরি হয়েছে
পাইকগাছায় শিশুদের ফুটবল খেলায় যুবককে না নেওয়ায় মারপিটে আহত তিন
খুলনার ডুমুরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস পুকুরে; নিহত ১
মাগুরায় চায়ের দোকানে মাদক বিক্রি; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড 