সোমবার ● ১৫ জুন ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরার জেলা প্রশাসকগুরুতর অসুস্থ; এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে
মাগুরার জেলা প্রশাসকগুরুতর অসুস্থ; এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়া হয়েছে
মাগুরা প্রতিনিধি : মাগুরার নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ গুরুতর অসুস্থ হয়ে ১৪ জুন মাগুরা সদর হাসপাতালে ভর্তি হন। তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সোমবার দুপুরে ঢাকায় নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসন সূত্রে জানায়,
মাগুরা সদর হাসপাতাল সূত্রে জানা যায়, জেলা প্রশাসক গত ১৪ জুন কয়েকটি সরকারি কর্মসূচি শেষে রাতে তিনি অসুস্থতা অনুভব করেন। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মাগুরার সিভিল সার্জন ডা.শামীম কবীর জানান, জেলা প্রশাসক শ্বাসকষ্ট, গ্যাস্ট্রিকজনিত সমস্যা এবং পেটের স্নায়ুজনিত কিছু জটিলতায় ভুগছেন। জেলা প্রশাসন সূত্রে আরও জানা গেছে, গত দুই দিন ধরে তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। এভার কেয়ার হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। রাতেই তার শরীরে অস্ত্রপচার করা হবে বলে তার পরিবার থেকে জানা গেছে।
এদিকে জেলা প্রশাসকের দ্রুত সুস্থতা কামনা করেছেন জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্যের জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। নবাগত জেলা প্রশাসক গতি ৪ জুন মাগুরা জেলায় যোগদান করেন।
মাগুরা জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদের অসুস্থতার খবর শুনে মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মেহেরুন্নাহার, মাগুরা পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল, মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুর রহিম, জেলা কৃষক দলের নেতা সোহেল রানা, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সহ-সভাপতি শামীম খানসহ জেলার সরকারি কর্মকর্তা কর্মচারি ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ হাসপাতালে উপস্থিত হন।






পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
নড়াইলে মোবাইল ব্যাংকিং রকেটের ডিস্ট্রিবিউশন হাউজের উদ্বোধন
নড়াইলে নানা আয়োজনে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
নড়াইলের আমাদায় শান্তি সম্প্রতি ও মাদকমুক্ত গ্রাম গঠনে আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ
দীর্ঘ ২৩ বছর পর মাগুরা জেলা বণিক সমিতির নির্বাচনের তফসিল ঘোষণা
পাইকগাছা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ছাদ ঝুঁকিপূর্ণ
নড়াইলের বড়দিয়ায় নদীভাঙন রোধে ব্যবসায়ী ও এলাকাবাসীর মানববন্ধন
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার 