শুক্রবার ● ২৪ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় আটটি গ্রামের ৫ হাজার সনাতনী নারী পুরুষ বিএনপিতে যোগদান
মাগুরায় আটটি গ্রামের ৫ হাজার সনাতনী নারী পুরুষ বিএনপিতে যোগদান
মাগুরা প্রতিনিধি: মাগুরার মোহাম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের আটপাড়া, পাডুয়ারকুল, ফলোসিয়া,হাটবাড়িয়া, ছুন্দা,পাচুড়িয়া,ভিটেপাড়া, খাদুনা এ ৮ টি গ্রামের ৫ হাজার সনাতনী নারী পুরুষ বিএনপিতে যোগদান করেছে। আজ শুক্রবার বিকালে আটপাড়া সম্মিলনী মরাবিলা মহাশ্মশান শ্রী সীতা পাগলের আশ্রমে এক মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি’র ভাইস চেয়ারম্যান এড. নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে আট আটপাড়া মহাশ্মশানের সভাপতি অজিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক এড রোকনুজ্জামান, মিথুন রায় চৌধুরী, মোহাম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মৈমুর আলী মৃধা ও বাবুখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ হাফিজুর রহমান বাকী মিয়া।
সভায় বিএনপি’র কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এড. নিতাই চৌধুরী বলেন, গত ১৬ বছরে এদেশে কোন ভোট হয়নি, হয়েছে নাটক। এদেশের মানুষ হারিয়েছে ভোটের অধিকার। মানুষ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারিনি। মানুষের অধিকার কে করা হয়েছিল হরণ। বিগত ফ্যাসিস্ট সরকার এদেশের মানুষের উপর চালিয়েছে নানা রকম অত্যাচার, নির্যাতন। অসংখ্য মানুষকে তারা করেছে গুম।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকার এদেশ থেকে ৩০ লক্ষ কোটি টাকা পাচার করেছে। জনগণের টাকা এদেশ থেকে পাচার হওয়ার কারণে তারা আজ দেশ থেকে পালিয়েছে। পালিয়েছে তাদের এমপি, চেয়ারম্যান ও সকল নেতা। এখন সময় এসেছে এদেশের মানুষের স্বাধীনভাবে কথা বলার। তাই আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয় করে আপনারা আমাকে এলাকার উন্নয়নের সুযোগ দিন। আমি ইতিমধ্যেই কেন্দ্রীয় কমান্ড থেকে সফলতার সুর পেয়েছি। আপনারা আমাকে সহযোগিতা করলে আমি আগামী নির্বাচনে আমি জয়ী হতে চাই।






লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
নড়াইলের ৩টি ইউপিতে দলীয় চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের নাম ঘোষণা করলো এনসিপি
পাইকগাছা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ গ্রেফতার
মাগুরায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
৪০ বছরের দ্বন্দ্ব ভুলে এক হলেন ৫ গ্রামের মানুষ;নড়াইলে ইউপি চেয়ারম্যান প্রার্থী হুমায়ুনের নাম ঘোষণা
নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান 