শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে
১২৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে

---মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলায় লক্ষাধিক শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে। এ তথ্য জানিয়েছেন জেলা স্বাস্থ্য বিভাগ মাগুরা। হাম রুবেলের টিকাদান ক্যাম্পেইন-২০২৬ উপলক্ষে  গতকাল বুধবার দুপুরে জেলা  সিভিল সার্জন এর কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে । সংবাদ সম্মেলনে মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবিরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য প্রতিনিধি ডাক্তার সুরভি আক্তার, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, সাধারণ সম্পাদক  শফিকুল ইসলাম শফিক, সাংবাদিক এম এ হাকিম,মোঃ সাইফুল্লাহ,শাহীন আলম তুহিন,  শরীফ স্বাধীন,ফয়সাল পারভেজ,  নাসিরুল ইসলাম, সোহানুজ্জামান নয়ন ও সুজন মাহমুদ প্রমূখ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, মাগুরায় আগামী ২০ এপ্রিল থেকে  ১০ মে পর্যন্ত হাম রুবেলের টিকাদান ক্যাম্পেইন চলবে। এ ক্যাম্পেইনে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী  শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে। মাগুরায় ৪ উপজেলায় এবার এ ক্যাম্পেইনে ৯৬০ টি কেন্দ্রে  ১ লক্ষ ১৩৫ জন শিশুকে হাম রুবেলার টিকা দেয়া হবে। তার মধ্যে সদরে ২৯ হাজার ৯৭৬ জন,মহম্মদপুরে ২৩ হাজার ৭৭৮ জন,শালিখায় ১৬ হাজার ৩৮৬ জন,শ্রীপুরে ১৬ হাজার ৯৯৫ জন শিশুকে হামের টিকা দেয়া হবে। সকাল ৮ টা শুরু হয়ে এ ক্যাম্পেইন চলবে বিকাল ৫ টা পযন্ত। ক্যাম্পেইন সফল করতে প্রতিটি কেন্দ্রে ৩ জন স্বাস্থ্য সহকারি, ২ জন স্বেচ্ছাসেবক কাজ করবে।





স্বাস্থ্যকথা এর আরও খবর

উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি ওয়াটার প্লান্ট নির্মাণ; মাগুরা হাসপাতালে বিশুদ্ধ পানি পেয়ে রোগীরা খুশি
পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি পাইকগাছায় ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে; মশা দমনে ব্যবস্থা নেয়ার দাবি
মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন
পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী
মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা
স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)