বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ এর উদ্বোধন
পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ এর উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিববাটিতে নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন করা হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মৎস্য ব্যবসায় কোনো ধরনের সিন্ডিকেট ও চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, নতুন এই মৎস্য আড়ৎ চালুর মাধ্যমে স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আধুনিক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে পাইকারি মৎস্য ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি পাবে, যা সামগ্রিকভাবে অর্থনীতিকে গতিশীল করবে।
ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এম. এনামুল হক। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আবুল হোসেন, সাজ্জাত আহম্মেদ মানিক ও সদস্য তুষার কান্তি মণ্ডল। মোঃ জাকির হোসেন ও ওবায়দুল হক মিঠুর পরিচালনায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, শেখ রুহুল কুদ্দুস, জিএম আনোয়ারুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, হুরাইরা বাদশা, ফয়সাল রাসেদ সনি, আসাদুজ্জামান ময়নাসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ।






মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত
পাইকগাছায় স্লুইস গেটে ভয়াবহ ধস
পাইকগাছা পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন; প্রাণকৃষ্ণ দাশ আহবায়ক ও হিমাদ্রী সদস্য সচিব
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
মাগুরায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ 