শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ এর উদ্বোধন
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ এর উদ্বোধন
১৩৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৬ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় নতুন মৎস্য আড়ৎ এর উদ্বোধন

--- পাইকগাছা প্রতিনিধি: পাইকগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শিববাটিতে নতুন মৎস্য আড়ৎ উদ্বোধন করা হয়েছে। ১৬ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডাঃ মোঃ আব্দুল মজিদ ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মৎস্য ব্যবসায় কোনো ধরনের সিন্ডিকেট ও চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি অঙ্গীকারবদ্ধ। তিনি আরও বলেন, নতুন এই মৎস্য আড়ৎ চালুর মাধ্যমে স্থানীয় মৎস্যজীবী ও ব্যবসায়ীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আধুনিক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে পাইকারি মৎস্য ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি পাবে, যা সামগ্রিকভাবে অর্থনীতিকে গতিশীল করবে।

ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস. এম. এনামুল হক। বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক মোঃ আবুল হোসেন, সাজ্জাত আহম্মেদ মানিক ও সদস্য তুষার কান্তি মণ্ডল।  মোঃ জাকির হোসেন ও ওবায়দুল হক মিঠুর পরিচালনায় উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, শেখ রুহুল কুদ্দুস, জিএম আনোয়ারুল ইসলাম, মনিরুজ্জামান মন্টু, হুরাইরা বাদশা, ফয়সাল রাসেদ সনি, আসাদুজ্জামান ময়নাসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী নেতৃবৃন্দ।





আঞ্চলিক এর আরও খবর

এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

আর্কাইভ