শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » তেল না পেলে কোম্পানির চাকরি থাকবে না
প্রথম পাতা » আঞ্চলিক » তেল না পেলে কোম্পানির চাকরি থাকবে না
১১১ বার পঠিত
শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তেল না পেলে কোম্পানির চাকরি থাকবে না

---মাগুরা প্রতিনিধি : কোম্পানির চাকরি করি । গাড়িতে কোন তেল নেই । ১০ঘন্টা  লাইন দাড়িয়ে থেকে তেল পাইনি । বৃস্পতিবার ভোর চারটার সময় লাইনে দাড়িয়েছি তেল নেব বলে এখন পযন্ত কোন তেল পাইনি। জ্বালানি তেল না হলে হাটে বাজারের মার্কেটে যেতে পারব না। কোম্পানির চাকরি মার্কেটে না যেতে পারলে চাকরি থাকবে না। তাই আজ বাড়ি থেকে খাবার সাথে করে নিয়ে এসেছি। যে করেই হোক আজ তেল নিতে হবে। এ ভাবেই জ্বালানি তেল নিতে এসে কথাগুলো বলছিলেন তোহিদুর রহমান নামের এক মোটর সাইকেল চালক। শুধু তোহিদুর রহমান নয়। ওনার মত অনেকেই ভোর রাত থেকে জ্বালানি তেল নিতে লাইনে দাড়িয়েছে।

তবে কিছু পাম্পে প্রাইভেট কার, সরকারি জরুরী সেবায় নিয়োজিত গাড়িতে তেল নিতে দেখা যায়।

কেউ তেল পাচ্ছেন। আবার অনেকেই লাইনের মাঝ পথে থেকেই সংবাদ পা্চ্ছেন তেল নেই। এভাবে গোটা দেড় মাস ধরে ভোগান্তি মাথায় নিয়ে জ্বালানি তেল সংগ্রহ করেছেন যানবাহন চালক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

মাগুরা ফাতেমা ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে দীঘ লাইন দেখা যায়। বিশেষ করে মোটরসাইকেল আরোহিদের লাইন দীঘ। অনেক সময় তেল নিতে গিয়ে পাম্প কতৃপক্ষের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ছেন।

পেট্রোল, অকটেন, ডিকেল জ্বালানি তেলের চাহিদার তুলনায় ডিপো থেকে সরবরাহ কম থাকায় এমন ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে জানান পাম্প কতৃপক্ষ।

মাগুরা সদর উপজেলা নির্বাহি কমকর্তা মেহেরুন্নছা বলেন,মাগুরা প্রতিটা তেল পাম্পে জ্বালানি তেল রয়েছে তা সুষ্ঠ ভাবে গ্রাহকদের মাঝে  দেওয়া হচেছ। জ্বালানি তেল সুষ্ঠ ভাবে বণ্টনের জন্য প্রতিটা পাম্পে পুলিশ সদস্য রয়েছে। এছাড়া প্রতিটা তেল পাম্পে ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজর দানিতে রয়েছে। অভিযোগের ভিত্তিতে তেল পাম্পে গুলোতে ভ্রাম্যমান আদালত পারিচালনা করা হচ্ছে। কোথাও অনিময় পেলে মোবাইল কোটের মাধ্যমে জরিমান করা হচেছ।  আশা করি অল্প সময়ে মধ্যে জ্বালানি সংকট সমস্যা কেটে যাবে।





আঞ্চলিক এর আরও খবর

নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার নড়াইলে মহিলা কলেজ পাড়া সড়কের উদ্বোধন করলেন খুলনা বিভাগীয় কমিশনার
খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ খুলনার সেই সবুজ মাংস রহস্যের অবসান; ল্যাব রিপোর্টে মিলল কারণ
পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় নজরুল বর্ষ পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু মাগুরায় সংযোগ সড়ক নেই, পড়ে আছে সেতু
পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ পাইকগাছা পৌরসভার ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করলেন এমপি আবুল কালাম আজাদ
মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল  আর্থিক সহায়তা চেক মাগুরায় ৪৩ দুস্থ ও প্রতিবন্ধী পেল আর্থিক সহায়তা চেক
শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী সফল করার লক্ষে পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু প্রান্তিক মানুষের আইনি সেবা সহজ করতে পাইকগাছায় ফ্রেন্ডশিপের ওআরডি সেন্টারের যাত্রা শুরু
পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত পাইকগাছায় ওসির সাথে মতবিনিময় ও পূজা পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)