শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » তেল না পেলে কোম্পানির চাকরি থাকবে না
তেল না পেলে কোম্পানির চাকরি থাকবে না
মাগুরা প্রতিনিধি : কোম্পানির চাকরি করি । গাড়িতে কোন তেল নেই । ১০ঘন্টা লাইন দাড়িয়ে থেকে তেল পাইনি । বৃস্পতিবার ভোর চারটার সময় লাইনে দাড়িয়েছি তেল নেব বলে এখন পযন্ত কোন তেল পাইনি। জ্বালানি তেল না হলে হাটে বাজারের মার্কেটে যেতে পারব না। কোম্পানির চাকরি মার্কেটে না যেতে পারলে চাকরি থাকবে না। তাই আজ বাড়ি থেকে খাবার সাথে করে নিয়ে এসেছি। যে করেই হোক আজ তেল নিতে হবে। এ ভাবেই জ্বালানি তেল নিতে এসে কথাগুলো বলছিলেন তোহিদুর রহমান নামের এক মোটর সাইকেল চালক। শুধু তোহিদুর রহমান নয়। ওনার মত অনেকেই ভোর রাত থেকে জ্বালানি তেল নিতে লাইনে দাড়িয়েছে।
তবে কিছু পাম্পে প্রাইভেট কার, সরকারি জরুরী সেবায় নিয়োজিত গাড়িতে তেল নিতে দেখা যায়।
কেউ তেল পাচ্ছেন। আবার অনেকেই লাইনের মাঝ পথে থেকেই সংবাদ পা্চ্ছেন তেল নেই। এভাবে গোটা দেড় মাস ধরে ভোগান্তি মাথায় নিয়ে জ্বালানি তেল সংগ্রহ করেছেন যানবাহন চালক, কৃষকসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
মাগুরা ফাতেমা ফিলিং স্টেশনে জ্বালানি তেল নিতে দীঘ লাইন দেখা যায়। বিশেষ করে মোটরসাইকেল আরোহিদের লাইন দীঘ। অনেক সময় তেল নিতে গিয়ে পাম্প কতৃপক্ষের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে পড়ছেন।
পেট্রোল, অকটেন, ডিকেল জ্বালানি তেলের চাহিদার তুলনায় ডিপো থেকে সরবরাহ কম থাকায় এমন ভোগান্তি সৃষ্টি হয়েছে বলে জানান পাম্প কতৃপক্ষ।
মাগুরা সদর উপজেলা নির্বাহি কমকর্তা মেহেরুন্নছা বলেন,মাগুরা প্রতিটা তেল পাম্পে জ্বালানি তেল রয়েছে তা সুষ্ঠ ভাবে গ্রাহকদের মাঝে দেওয়া হচেছ। জ্বালানি তেল সুষ্ঠ ভাবে বণ্টনের জন্য প্রতিটা পাম্পে পুলিশ সদস্য রয়েছে। এছাড়া প্রতিটা তেল পাম্পে ভোগান্তি লাঘবে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজর দানিতে রয়েছে। অভিযোগের ভিত্তিতে তেল পাম্পে গুলোতে ভ্রাম্যমান আদালত পারিচালনা করা হচ্ছে। কোথাও অনিময় পেলে মোবাইল কোটের মাধ্যমে জরিমান করা হচেছ। আশা করি অল্প সময়ে মধ্যে জ্বালানি সংকট সমস্যা কেটে যাবে।






শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত 