শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার
৪৫ বার পঠিত
শুক্রবার ● ১৭ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বিলুপ্ত প্রজাতির বাজপাখি উদ্ধার

---পাইকগাছায় বিরল প্রজাতির অসুস্থ একটি বাজ পাখি উদ্ধার করা হয়েছে। উপজেলার হিতামপুর গ্রামের শিক্ষক শহিদুজ্জানের বাড়ির পাশের বাগান থেকে শুক্রবার অসুস্থ পাখিটি উদ্ধার করা হয়। শুক্রবার দুপুরের দিকে শিশুরা অসুস্থ পাখিটিকে নিয়ে খেলায় মত্ত হয়ে উঠে। এসময় শিক্ষক শহিদুজ্জান পাখিটি বাঁচাতে এগিয়ে আসেন।

অসুস্থ বাজ পাখির সংবাদ পেয়ে, পাইকগাছার পরিবেশবাদি সংগঠণ বনবিবির সভাপতি সাংবাদিক ও কলামিস্ট  প্রকাশ ঘোষ বিধান পাখিটিকে সুস্থ করে তোলার দায়িত্ব নেন। পাখিটি খুব দুর্বল ছিলো, উড়তে পারছিলো না। উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ পার্থ প্রতিম রায় এর তত্ত্বাবধানে বাজ পাখিটির চিকিৎসা দেওয়া হচ্ছে। পাখিটি সুস্থ হলে বনে অবমুক্ত করা হবে।

বাজ পাখি হলো মাঝারি আকৃতির এক প্রকার শিকারী পাখি। একে ক্ষিপ্রতার প্রতীক মানা হয়। বাজ মূলত তার তীক্ষ দৃষ্টির জন্য খ্যাত। স্ত্রী বাজ পুরুষ বাজের চেয়ে আকৃতিতে বড় হয়। বাজ সাধারণত নিজের থেকে ছোট আকৃতির জীবজন্তু যেমন মাছ, কাঠবিড়ালী, খরগোশ, ইদুর খেয়ে জীবন ধারণ করে। এছাড়াও নিজের থেকে ছোট আকৃতির পাখি যেমন পায়রা, ঘুঘু ইত্যাদি পাখিও এদের খাদ্যতালিকায় থাকে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)