শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

SW News24
সোমবার ● ৮ জুন ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা
১২১ বার পঠিত
সোমবার ● ৮ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে নৃশংসভাবে হত্যা

---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছায় স্ত্রীর সামনে প্রসব করতে বসার প্রতিবাদ করায় হাসান সরদার (৩৫) নামে এক যুবককে দফায় দফায় নৃশংসভাবে নির্যাতন করে হত্যার ঘটনা ঘটেছে। নিহত হাসান উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালিদাসপুর গ্রামের মালেক সরদারের ছেলে। এ ঘটনায় নিহতের চাচা সিরাজুল বাদী হয়ে ১০ জনের নামে থানায় এজহার জমা দিয়েছেন।

‎নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায়,৭ জুন রোববার বিকেল ৫ টার দিকে নিহত হাসান সরদারের স্ত্রীর সামনে স্থানীয় খালেক গাজীর ছেলে কুদ্দুস গাজী প্রসব করতে বসলে এর প্রতিবাদ করেন হাসান। প্রতিবাদ  করায় পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক নামজুল হুদা মিন্টুর নেতৃত্বে প্রকাশ্য জনসম্মুখে মারপিট করে হাসানকে আহত করে। এক-দেড় ঘন্টা পরে একটু সুস্থ হলে আবারও নির্যাতন চালায়। এক পর্যায়ে বেহুশ হয়ে পড়েন হাসান। সন্ধার পর পুনরায় জ্ঞান ফিরলে আবারও হাতুড়ি, ইট, দরজার হাক দিয়ে পিটিয়ে জখম করে। এতে জ্ঞান হারায় হাসান। এশার নামাজের পরে আবারও মারপিট করে হাসানকে নসিমনে পশুর মত দড়ি দিয়ে বেঁধে মিন্টুসহ তার সঙ্গীরা হাসপাতালে  নিয়ে যায়।

‎হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ নয়ন কুমার সরকার বলেন, রোগী হাসপাতালে আনার আগেই মৃত্যু বরন করে।

‎নিহতের ভাইজি অষ্টম শ্রেণী পড়ুয়া মীম আক্তারসহ প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতের মাথার পিছনে মগজ বের করা ছিল, কপাল ও চোয়ালে পেরেক ফুটানোর ছিদ্র ছিলো, বাম চোখ রক্তাক্ত ছিলো, চার হাত পা ভেঙ্গে দেয়া হয়েছে। কেউ ছবি উঠাতে গেলে বা ঠেকাতে গেলে তাদেরকেও মারপিট করা হয়েছে বলে জানান। নিহত চাচা গফ্ফার বলেন, পাইকগাছা উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক স্থানীয় নাজমুল হুদা মিন্টু, ইবাদাত গাজী, মনিরুল ইসলাম, কুদ্দুস গাজী, কবির সরদার, জহুরুল ইসলাম, আজহারুল গাজী, ইয়াসিন সরদার,পলাশ সরদারও শুকুর আলীরা মারপিট করে।

 এদিকে সোমবার সকালে নিহত হাসান সরদারের পবিরারের লোকজন ও এলাকাবাসী একত্রিত হয়ে কুদ্দুস গাজী ও তার ভাইয়ের বাড়ি ঘর ভাংচুর ও অগ্নি সংযোগ করে পুড়িয়ে দিয়েছে বলে জানান কুদ্দুস গাজী। নাজমুল হুদা মিন্টু বলেন, নিহত হাসান সরদার একজন খারাপ প্রকৃতির লোক। সারক্ষণ গাঁজা বিক্রি করে ও সেবন করে। এলাকার যুব সমাজকে নেশায় আসক্ত করছে। জনগণ গণধোলাই দিয়ে তাকে হত্যা করেছে। আমি প্রথমে ঘটনাস্থলে ছিলাম না।আমি রাতে আসার পর পুলিশের সহয়তায় তাকে চিকিৎসার জন্য নসিমনে করে হাসপাতালে নিয়ে গেছিলাম।

 পাইকগাছা থানার এসআই আঃ আজিজ বলেন, আমি লাশের সুরৎহাল রিপোর্ট তৈরী করেছি। নিহতের মাথা মখোমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। এঘটনায় নিহতের চাচা সিরাজুল ইসলাম বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এজহার দাখিল করেছে।

 এবিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন,থানায় এজহার দাখিল হয়েছে। তদন্তপূর্বক প্রয়োজনীয়   ব্যবস্থা গ্রহণ করা হবে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)