মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে
পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে
প্রকাশ ঘোষ বিধান, পাইকগাছা (খুলনা) ঃ খুলনার পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে। টক-টক, মিষ্টি-মিষ্টি মুখরোচক ও সুস্বাধু ফল আমড়া ছোট-বড় সকলের কাছে প্রিয়। আমড়ার কথা ভাবলেই জিব্বায় জল এসে যায়। পুষ্টিকর ফল আমড়ার চাহিদা দিন দিন বাড়ছে। হাঁট-বাজারে খুচরা ও পাইকারি বিক্রি হচ্ছে, তা ছাড়াও পথে-ঘাটে কাঁচা আমড়া মশলা দিয়ে বিক্রি হচ্ছে প্রচুর পরিমাণ।
আমড়া একটি উৎকৃষ্ট মানের ফল। দেশে উৎপাদিত একাধিক ভিটামিন মুক্ত ফলের মধ্যে আমড়াও একটি। অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে জানাযায়, এবিসি, ক্যালসিয়াম, ফসফরাস, লৌহ সহ প্রভূতি প্রয়োজনীয় ভিটামিন সমৃদ্ধ ফল আমড়া। আমড়ার ইংরেজি নাম গোল্ডেন অ্যাপেল। আমড়া কাঁচা ও রান্না করে বিভিন্ন পদ তৈরী করে খাওয়া যায়। আমড়া তৈরী চাটনি খুবই মুখরোচক। খেতে খুবই সুস্বাদু ও মিষ্টিকর। দেশে-বিদেশে সবার কাছে আমড়া জনপ্রিয়।
উপজেলা কৃষি অফিস সূত্র জানা গেছে, লবণাক্ত উপকূল এলাকার এ উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে উচু এলাকা গদাইপুর, রাড়ুলী, হরিঢালী, কপিলমুনিতে বেশী আমড়ার আবাদ হয়। তাহা ছাড়া পৌরসভা সহ বাকি ইউনিয়ন গুলিতে সামান্য কিছু আমড়া গাছ রয়েছে। চলতি মৌসুমে আমড়ার বাম্পার ফলন হয়েছে। এলাকার বিভিন্ন বাজারে আমড়া প্রতি কেজি ২০-২৫ টাকা দরে বিক্রি হচ্ছে। এলাকার চাহিদা পুরণ হয়েও বিভিন্ন জেলায় আমড়া সরবরাহ হচ্ছে। আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র মাসে আমড়া ব্যাপারীরা বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে গাছ চুক্তি আমড়া ক্রয় করেন। এ সব ব্যাপারীরা এলাকার বিভিন্ন আড়তে আমড়া বিক্রি করেন। আর আড়তদাররা বিভিন্ন মোকাম ও জেলাতে আমড়া সরবরাহ করেন।
কৃষি অফিস সূত্রে জানাযায়, আমড়ার বাগান তৈরী বা চাষ করা খুবই সহজ। রোদেলা স্থানে উচু আইল করে সারিবদ্ধ ভাবে রোপন করে আমড়া আবাদ করা যায়। রোপনকৃত গাছ থেকে ৩/৪ বছরের মধ্যে ফল পাওয়া যায়। কিছু কিছু গাছে বারো মাস আমড়া ধরে। এ এলাকায় দুইটি জাতের আমড়া আবাদ হচ্ছে, দেশী জাত ও হাইব্রিড জাত। দেশী জাত বীজ থেকে ও হাইব্রিড জাত কলম করে চারা উৎপাদন করা হয়। হাইব্রিড জাতের আমড়ার চারা রোপনে ১ বছর পর থেকে ফলন পাওয়া যায়। হাইব্রিড জাতের গাছ খুব বড় হয় না। চারা রোপনের সময় দানাদার সার ও কীটনাশক প্রয়োগ করলে গাছ রোগমুক্ত থাকে। এছাড়া বর্ষা মৌসুমে এক ধরণের লেদা পোকা গাছের পাতা খেয়ে গাছ পাতা শুন্য করে ফেলে। গাছে মুকুল আসার আগে ১৫ দিন পর পর কীটনাশক প্রয়োগ করলে লেদা পোকার আক্রমন থেকে নিরাপদ থাকে।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন জানান, চলতি মৌসুমে পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে। আমড়া একটি গুরুত্বপূর্ণ অর্থকারী ফসল। ফলন বৃদ্ধির ও রোগ বালাই দমনের জন্য কৃষি অফিস থেকে বিভিন্ন পরামর্শ দেয়া হচ্ছে। এ অঞ্চলের আমড়া চাষীদের আমড়ার চারা লাগানোর জন্য উৎসাহিত করা হচ্ছে।






পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি
পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ
বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন
পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ
শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ভেটেরিনারি প্রশিক্ষণ
শ্রীপুরে প্রতিবন্ধী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ
পাইকগাছায় কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ-সার ও গাছের চারা বিতরণ 