শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ২২ জুলাই ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে
৯০ বার পঠিত
বুধবার ● ২২ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় নকল বিএসটিআইর সিল ব্যবহার; ৬০ হাজার টাকা জরিমানা প্রতিষ্ঠানকে

---মাগুরা প্রতিনিধি : নকল বিএসটিআই সিল ব্যবহার করে দীর্ঘদিন ধরে খাদ্যপণ্য বাজারজাত এবং চরম অস্বাস্থ্যকর পরিবেশে উৎপাদন কার্যক্রম পরিচালনার অভিযোগে মাগুরার ভাই ভাই বেকারিতে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে জনস্বাস্থ্যের ঝুঁকির বিষয়টি বিবেচনায় বেকারির উৎপাদন কার্যক্রম ৭ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে মাগুরা শহরের নতুন বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থিত ভাই ভাই বেকারিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠানটিকে এর আগেও দুই দফা সতর্ক করা হলেও তারা নকল বিএসটিআই সিল ব্যবহার বন্ধ করেনি বরং ভোক্তাদের সঙ্গে প্রতারণা করে সেই সিলযুক্ত খাদ্যপণ্য বাজারজাত করা হচ্ছিল। এছাড়া বেকারির ভেতরে ছিল নোংরা ও অপরিচ্ছন্ন পরিবেশ, অপরিচ্ছন্ন বাথরুম, হাত পরিষ্কারের জন্য সাবানের ব্যবস্থা ছিল না। কর্মচারীদের হেয়ার নেট, হ্যান্ড গ্লাভসসহ ন্যূনতম স্বাস্থ্য সুরক্ষা সামগ্রীও ব্যবহার করতে দেখা যায়নি। ফলে খাদ্য উৎপাদনের পুরো পরিবেশই  জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে প্রতীয়মান হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা নতুন বাজার এলাকায় এই প্রতিষ্ঠানটিকে এর আগেও দুইবার সতর্ক করা হয়েছিল। কিন্তু তারা সেই নির্দেশনা অমান্য করে নকল বিএসটিআই সিল ব্যবহার অব্যাহত রেখেছে। একই সঙ্গে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন করছিল, যা ভোক্তাদের স্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি তৈরি করে। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে যে আইনিক অপরাধে দোষী সাব্যস্ত ৪৩/৪৪ ধারায় ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং ৭ দিনের জন্য উৎপাদন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, জনস্বাস্থ্য ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় এ ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫ নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র‍্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক মাগুরায় নারী অপহরণের সময় ৭ ভুয়া সিআইডি সদস্য আটক
পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাইকগাছায় নদীতে ভাসমান অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)