সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলীকে সংবর্ধনা
নড়াইল প্রতিনিধি; নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত কুমার কুন্ডুকে বদলিজনিত সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। ঠিকাদারদের আয়োজনে রোববার (৩০ আগস্ট) বিকেলে গণপূর্ত অফিস কক্ষে তাকে সংবর্ধনা দেওয়া হয়।
সিনিয়র ঠিকাদার ফরহাদ হোসেনের সভাপতিত্বে এবং চলো পাল্টাই বাংলাদেশের সভাপতি জাকারিয়া খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন-গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত কুমার কুন্ডু, মের্সাস হাসিব এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী এম এম কামরুজ্জামান কামরুল, ঠিকাদার মোস্তাফিজুর রহমান, ঠিকাদার সাগর হোসেন, শাহজাহান সিদ্দিক টিটো, সৈয়দ রুবাইয়াৎ তুরশেদ শাথীল, আলমগীর হোসেনসহ অনেকে।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-মের্সাস হাসিব এন্টারপ্রাইজের তরুণ পরিচালক এম এম হাসিবুজ্জামান হাসিব, এম এম হাসানুজ্জামান হাসান অনেকে।
অনুষ্ঠানে মের্সাস হাসিব এন্টারপ্রাইজসহ বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নড়াইল গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত কুমার কুন্ডুকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
বক্তারা বলেন, গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী প্রশান্ত কুমার কুন্ডু দক্ষ ও কর্তব্যপরায়ন কর্মকর্তা। ঠিকাদারদের কাজে সবসময় ভালো পরামর্শ দিতেন। সহযোগিতা করতেন। তাকে (প্রশান্ত কুন্ডু) নড়াইল থেকে বিদায় জানাতে আমাদের কষ্ট হচ্ছে। তবুও চাকরিজনিত কারণে তাকে যশোর জেলায় যেতে হচ্ছে।






বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা 