শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

SW News24
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
প্রথম পাতা » অপরাধ » ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
প্রথম পাতা » অপরাধ » ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের
১২২ বার পঠিত
সোমবার ● ৩১ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের

---মাগুরা প্রতিনিধি : আলোচিত শিশু আছিয়ার হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া ফাঁসির রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহত আছিয়ার মা আয়েশা আক্তার। তবে রায় ঘোষণায় খুশি হলেও, ফাঁসির রায় কার্যকর না হওয়া পর্যন্ত পূর্ণ সন্তুষ্ট নন তিনি। দ্রুত রায় কার্যকরের দাবি জানিয়েছেন পরিবার ও স্থানীয়রা।
সোমবার (৩১ আগস্ট) হাইকোর্টের রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় নিহত আছিয়ার মা আয়েশা আক্তার বলেন, রায়ে তিনি খুশি হয়েছেন। তবে এখনো পুরোপুরি সন্তুষ্ট হতে পারেননি।
এদিকে হাইকোর্টের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারাও। তবে তাদের দাবি, আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে যেন দণ্ড কার্যকর করা হয়। স্থানীয় বাসিন্দা জগদিশ অধিকারী বলেন, এই রায়ে আমরা খুশি, তবে আমরা চাই, দ্রুত এই রায় কার্যকর করা হোক। তাহলে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার আগে অপরাধীরা ভয় পাবে।
পরিবারের স্বজন ও স্থানীয়দের আশঙ্কা, দৃষ্টান্তমূলক শাস্তি দ্রুত কার্যকর না হলে অপরাধীরা আরও উৎসাহিত হতে পারে। তাই কোনো ধরনের ক্ষমা নয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুত রায় কার্যকরের দাবি তাদের।
স্বজন আকলীমা খাতুন বলেন, আমরা চাই, দ্রুত রায় কার্যকর করা হোক। যদি দ্রুত কার্যকর না হয়, তাহলে অপরাধ এভাবেই বাড়তে থাকবে। আমরা চাই, এই অপরাধের যেন কোনো ক্ষমা না হয়।
আছিয়ার মা আয়েশা আক্তার বলেন, আছিয়ার মা আজকে হাইকোর্ট থেকে ফাঁসির রায় দিয়েছে, এতে আমি খুশি হয়েছি। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই ফাঁসির রায় কার্যকর না হবে, ততক্ষণ পর্যন্ত আমি পরিপূর্ণ সন্তুষ্ট নই। আমি চাই, দ্রুত এই ফাঁসির রায় কার্যকর করা হোক।
হাইকোর্টের রায়ে স্বস্তি ফিরলেও, নিহতের পরিবার ও স্থানীয়দের অপেক্ষা এখন রায় কার্যকরের। তাদের প্রত্যাশা, সব আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে দণ্ড কার্যকর করা হবে।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২ পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২ নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)