শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

SW News24
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
৮০ বার পঠিত
বুধবার ● ২ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক

---নড়াইল প্রতিনিধি ; নড়াইল পৌর এলাকার আলাদাতপুর এলাকা থেকে ইয়াবা, এস্কাফ ও গাঁজাসহ সাকিব আল সালমান (২৫) নামে একজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি’র পরিদর্শক আব্দুল মান্নানের নেতৃত্বে মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয়। আটককৃত সাকিব আল সালমান আলাদাতপুর এলাকার অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মুন্সি আলমগীরের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর নড়াইলের উপপরিচালক গোলক মজুমদার জানান, সাকিব আল সালমানদের বাড়িতে অভিযান চালিয়ে ১৯০ পিস ইয়াবা ট্যাবলেট, এস্কাফ নামীয় কোডিন ফসফেট মিশ্রিত ১০০ মিলিলিটার মাদকদ্রব্য, ১০ গ্রাম গাঁজা ও একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়।

ইয়াবা ট্যাবলেটগুলো সাকিব আল সালমানের বসতঘরের বক্সখাটের ড্রয়ার থেকে এবং অন্যান্য মাদকদ্রব্য তার প্যান্টের পকেট থেকে উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞেসাবাদে সাকিব আল সালমান জানান, এক বছর ধরে যশোর জেলা থেকে বিভিন্ন মাদকদ্রব্য এনে নড়াইলে বেচাকেনা করছেন। এছাড়া নিজেও সেবন করছেন। তার মাছের ঘেরের ব্যবসা রয়েছে। বাংলা বিষয়ে অনার্স ও মাস্টার্স করেছেন তিনি।

ডিএনসি’র উপপরিচালক গোলক মজুমদার আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাকিব আল সালমানের বিরুদ্ধে পরিদর্শক আব্দুল মান্নান বাদী হয়ে নড়াইল সদর থানায় মামলা দায়ের করেছেন।





অপরাধ এর আরও খবর

মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮
নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)