সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার শ্রীপুরে সরকারি সরবরাহকৃত রাসায়নিক সারের অবৈধ মজুতদার ও কালোবাজারির বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। সোমবার দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসকল তথ্য জানা যায়।
উল্লেখ্য গত ৫ সেপ্টেম্বর রাতে উপজেলা প্রশাসন, কৃষি অফিস ও শ্রীপুর থানা পুলিশের যৌথ অভিযানে শ্রীপুর থানার ২নং আমলসার এলাকাস্থ শহীদ জোয়ার্দ্দার ও নবাব জোয়ার্দ্দারের বসতবাড়ি ও গোদাম থেকে মোট ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
এই ঘটনার পর বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর ২৫(১) ধারায় শ্রীপুর থানায় একটি মামলা (মামলা নং-০৩, তারিখ-০৬/০৯/২০২৬ খ্রি:) দায়ের করা হয়। এতে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন সহ ৩ জনকে আসামি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খন্দকার খায়রুল হাসান পিপিএম-এর তত্ত্বাবধানে আজ (৭ সেপ্টেম্বর) শ্রীপুর থানার লাঙ্গলবান্ধ ও কোদলা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ২ পলাতক আসামিকে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মো, শাহীন জোয়ার্দ্দার (৫৫) ও মো. নবাব জোয়ার্দ্দার (৫৮) আমলসার, থানা শ্রীপুর, জেলা মাগুরা।
মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবার সংবাদ সম্মেলনে জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সারের অবৈধ মজুত ও কালোবাজারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাগুরা জেলা পুলিশ সাধারণ জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।






নড়াইলে শিশু ধর্ষণের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ; শিক্ষকদের দাবি অসুস্থতায় মারা গেছে
নড়াইলে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ৫
শালিখায় ৫ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগ; যুবক আটক
নড়াইলে ইয়াবা এস্কাফ ও গাঁজাসহ ঘের ব্যবসায়ী আটক
পাঠাগারের প্রবেশপথে বাঁশের বেড়া, সরকারি জমি দখলের অভিযোগ
নড়াইলে এক কেজি গাঁজা ও ইয়াবাসহ জামাই-শাশুড়ি গ্রেফতার
সুন্দরবনের ৪ বনদস্যু বাহীনির প্রধানসহ ৫২ জন সদস্য র্যাব-৬ এর কাছে আত্নসমর্পণ
ফাঁসির রায়ে সন্তুষ্ট আছিয়ার পরিবার ও এলাকাবাসী; রায় কার্যকরের দাবি পরিবারের 