শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩

SW News24
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ
৭৮ বার পঠিত
সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় সারের অবৈধ মজুতকালে ২ জন গ্রেফতার,৩২৮ বস্তা সার জব্দ

---মাগুরা প্রতিনিধি : মাগুরা জেলার শ্রীপুরে সরকারি সরবরাহকৃত রাসায়নিক সারের অবৈধ মজুতদার ও কালোবাজারির বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ। সোমবার  দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসকল তথ্য জানা যায়।
উল্লেখ্য গত ৫ সেপ্টেম্বর রাতে উপজেলা প্রশাসন, কৃষি অফিস ও শ্রীপুর থানা পুলিশের যৌথ অভিযানে শ্রীপুর থানার ২নং আমলসার এলাকাস্থ শহীদ জোয়ার্দ্দার ও নবাব জোয়ার্দ্দারের বসতবাড়ি ও গোদাম থেকে মোট ৩২৮ বস্তা রাসায়নিক সার জব্দ করা হয়।
​এই ঘটনার পর বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ এর ২৫(১) ধারায় শ্রীপুর থানায় একটি মামলা (মামলা নং-০৩, তারিখ-০৬/০৯/২০২৬ খ্রি:) দায়ের করা হয়। এতে উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা সেলিনা ইয়াসমিন সহ ৩ জনকে আসামি করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) খন্দকার খায়রুল হাসান পিপিএম-এর তত্ত্বাবধানে আজ (৭ সেপ্টেম্বর) শ্রীপুর থানার লাঙ্গলবান্ধ ও কোদলা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় ২ পলাতক আসামিকে গ্রেফতার করে পুলিশ।
​গ্রেফতারকৃত আসামিরা হলেন ​মো, শাহীন জোয়ার্দ্দার (৫৫) ও মো. নবাব জোয়ার্দ্দার (৫৮) আমলসার, থানা শ্রীপুর, জেলা মাগুরা।
মাগুরা জেলার পুলিশ সুপার জনাব মোল্লা আজাদ হোসেন পিপিএম সেবার সংবাদ সম্মেলনে জানায়, গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে সারের অবৈধ মজুত ও কালোবাজারি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। মাগুরা জেলা পুলিশ সাধারণ জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যেকোনো তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করার আহ্বান জানান।





অপরাধ এর আরও খবর

পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২ মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২ পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২ নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি
পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি পাইকগাছায় মাদক বিক্রির টাকা আদায় করাকে কেন্দ্র করে গুলি
পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮ পাইকগাছায় ২৪ ঘন্টায় পুলিশ অভিযানে গ্রেফতার-১৮

আর্কাইভ