সোমবার ● ৭ সেপ্টেম্বর ২০২৬
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরা প্রতিনিধ : মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে অভিনয় প্রতিযোগিতা উদ্বোধন হয়েছে। থিয়েটার ইউনিট মাগুরার প্রতিষ্ঠাতা সভাপতি ও মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। সোমবার দুপুরে মাগুরার ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল বর্ষ উপলক্ষে অভিনয় প্রতিযোগিতা উদ্বোধন করা হয়।
মাগুরার ঐতিহ্যবাহী নাট্য সংগঠন থিয়েটার ইউনিট মাগুরা শহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভায়না আছিয়া খাতুন সরকারি প্রাথমিক বিদ্যালয়, নান্দোয়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা ৪ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, পারনান্দুয়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাগুরা পিটিআই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাগুরা ৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় এ আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এ প্রতিযোগিতা আয়োজন করেছে। সপ্তাহব্যাপী এ অভিনয় প্রতিযোগিতা চলবে।
প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন মো: ওয়ালিদুর রহমান,আপেল মাহামুদ সবুজ, মইনুল ইসলাম জিসান ও, সৈয়দ আশিকুল ইসলাম মুসা।এ প্রতিযোগিতায় সার্বিকভাবে সহযোগিতা করেন মাগুরা সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শরিফুল ইসলাম এবং অংশগ্রহণকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষকগণ।






মাগুরায় শুভ জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
পাইকগাছায় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
ঘোড়াই বর-পালকিতে কনে, বরযাত্রী এলেন মহিষ ও গরুর গাড়িতে
নড়াইলে সুলতান উৎসব,আলোকচিত্র প্রদর্শনী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের সম্মাননা স্মারক প্রদান
পাইকগাছায় মনসা পূজা অনুষ্ঠিত
পাইকগাছায় আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত
মাগুরা স্বরলিপি সংগীত নিকেতনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন
২ আগষ্ট বিশ্ব বরেণ্য বিজ্ঞানী আচার্য্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬৫ তম জন্মবার্ষিকী 