শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
২৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি

---  পাইকগাছা প্রতিনিধি ঃখুলনা-(২ ও ৬) বিএনপির মহিলা সংসদ সদস্য ( সংরক্ষিত আসন) ফাহমিদা হক বলেছেন, আমরা সবাই এদেশের নাগরিক ও সবাই বাংলাদেশী। অতিতের মতো এবারেও হিন্দু সম্প্রদায় নির্বিঘ্নে ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গাপূজার উৎসব পালন করবেন। পাইকগাছায় বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দূর্গাপুজা উপলক্ষে উপজেলার ১৫১টি দূর্গাপূজা মন্দিরে সরকারি অর্থ সহয়তা বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। তিনি আরও বলেন, গত ত্রয়োদশ জাতিয় সংসদ নির্বাচনে হিন্দু সম্প্রদায় বিএনপি’র পাশে ছিল ও ভোট রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে ব্যাপক ভূমিকা রেখেছে, সেটা আমার মনে রেখেছি। আপনারা কউ সংখ্যালঘু ভাববেন না ও সব সময় মাথা উচু করে ধর্মীয় উৎসব পালন করবেন। এ উৎসব উপলক্ষে আমরা প্রধানমন্ত্রী’র নির্দেশে যার-যার মত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন করছি। তবে,তিনি দেশে উগ্রবাদী ও গুপ্ত বাহিনী সম্পর্কে সকল’কে সতর্ক থাকতে পরমর্শ দিয়েছেন। জেলা পরি ও উপজেলা প্রশাসন আয়োজিত অর্থ বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভায় প্রধান বক্তা খুলনা জেলা পরিষদ প্রশাসক বিএনপির সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী দুর্গোৎসবের শুভেচ্ছা জানিয়ে সনাতনীদের উদ্দেশ্য বলেন,মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এদেশ আপনার, আমার ও সবার। বিএনপি হিন্দু সম্প্রদায়ের মানুষের সর্বোচ্চ নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় কাজ করবেন। সরকারি কর্মকর্তা মো, জাকারিয়া অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আশরাফুল আলম নান্নু,উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ আব্দুল মজিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক প্রানকৃষ্ণ দাশ, সদস্য সচিব হিমাদ্রি শেখর দে, পৌর পূজা পরিষদের সভাপতি বাবুরাম মন্ডলসহ অনেকে। এ সময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক এসএম এনামূল হক, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলার কমিটির সদস্য সচিব এসএম ইমদাদুল হকসহ সরকারি কর্মকর্তা, পূজা উদযাপন পরিষদ নেতৃবৃন্দ,মন্দির কমিটির সভাপতি -সম্পাদকসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।





আঞ্চলিক এর আরও খবর

বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)