বুধবার ● ১৪ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছা প্রতিনিধি ঃ খুলনার পাইকগাছার কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ। তিনি দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ১৪ অক্টোবর বুধবার সকালে উপজেলার হরিঢালী ইউনিয়নের মাহমুদকাটী খেয়াঘাট সংলগ্ন এলাকায় কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি ভাঙ্গনরোধে করণীয় বিষয়ে এলাকাবাসীর সাথে মতবিনিময় করে ভাঙ্গনরোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষকে নির্দেশনা প্রদান করেন।
এমপি আবুল কালাম আজাদ বলেন নদী ভাঙন উপকূলীয় জনপদের মানুষের জীবন কে বিপন্ন করে তুলেছে। জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব ও পরিবেশ বিপর্যয়ের ফলে বিভিন্ন এলাকায় নদী ভাঙন সৃষ্টি হয়েছে। এর ফলে কৃষি জমি ও বহু ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে বাস্তুচ্যুত হচ্ছে অসংখ্য পরিবার। তিনি বলেন সামনে ঘূর্ণিঝড় মৌসুম আসন্ন। এর আগেই নদী ভাঙন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে, তা না হলে বড় ধরণের ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে। তিনি মাহমুদকাটী এলাকা সহ সকল এলাকার নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নিতে পানি উন্নয়ন বোর্ড সহ সংশ্লিষ্টের প্রতি নির্দেশনা প্রদান করেন।
পরিদর্শনকালে সংসদ সদস্যদের সাথে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব মাওলানা আমিনুল ইসলাম, সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, জেলা ইউনিট সদস্য সহকারী অধ্যাপক আব্দুল মোমিন সানা, উপজেলা জামায়াতের আমীর মাওলানা সাঈদুর রহমান, নায়েবে আমীর মাওলানা জিএম বুলবুল আহমেদ, সেক্রেটারি মাওলানা আলতাফ হোসেন, ইউনিয়ন আমীর মাওলানা আতাউর রহমান, চেয়ারম্যান প্রার্থী মুফতি মাওলানা আব্দুল হান্নান ও ডাঃ কালিদাস রায় সহ স্থানীয় জনসাধারণ।






পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি 