শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » আঞ্চলিক » বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
প্রথম পাতা » আঞ্চলিক » বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
১৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ

---মাগুরা প্রতিনিধি : বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে গণকমিটি মাগুরা জেলার উদ্যোগে বৃহস্পতিবার  সকাল ১১টায় মাগুরা পৌরসভার সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল মাগুরা পৌরসভার প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করেন।গণকমিটি মাগুরা জেলার আহ্বায়ক এটিএম মহব্বত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য প্রদান রাখেন যুগ্ম আহ্বায়ক শিক্ষাবিদ কাজী নজরুল ইসলাম ফিরোজ, মাগুরা জেলা বণিক সমিতির সভাপতি হুমায়ূন কবীর রাজা। সমাবেশ সঞ্চালনা করেন গণকমিটি মাগুরা জেলার সদস্য সচিব প্রকৌশলী শম্পা বসু। সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি মাগুরা পৌরসভায় পৌরকর বিগত বছরের তুলনায় কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। মাগুরা পৌরসভায় এখন কোন নির্বাচিত মেয়র নেই। সেক্ষেত্রে এই সময়ে পৌর নাগরিকদের সাথে কোন ধরনের আলোচনা ছাড়া, পূর্ব কোন নোটিশ ছাড়া, কোন নিয়মে এই কর বৃদ্ধি করা হলো তা আমরা অবহিত নই। বরং পৌরকর দেওয়ার পরও তেমন পৌরসেবা না পাওয়ার অভিযোগ রয়েছে। এখানে কোনো আধুনিক ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি, ফলে সামান্য বৃষ্টি হলেই বিভিন্ন এলাকায় পানি জমে যায়। বাড়ছে অপরিকল্পিত নগরায়ন, দেখার কেউ নেই। ময়লা আবর্জনা দেওয়ার জন্য আলাদা অর্থ প্রদান করতে হয় নাগরিকদের; তারপরও শহরের ময়লা আবর্জনা পরিষ্কারের ভালো কোন ব্যবস্থাপনা নেই। বিভিন্ন এলাকার বর্জ্য নদীতে ফেলে নদী দূষণ করা হয়। শহরে নারী ও পুরুষের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত পাবলিক টয়লেট নেই। বিভিন্ন এলাকায় স্ট্রিট লাইট নেই বা নষ্ট। অনেক এলাকায় রাস্তা ভাঙাচোরা, খানাখন্দে ভরা, মানুষের দুর্ভোগ হয়। সব এলাকায় নিয়মিত মশার ওষুধ দেওয়া হয় না। তাহলে দেখা যাচ্ছে পৌরসভা তার দায়িত্ব ঠিক মতো পালন করছে না কিন্তু আমাদের ট্যাক্স বাড়িয়ে দিচ্ছে। অবিলম্বে এই বর্ধিত পৌরকর প্রত্যাহার করতে হবে।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে
পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত পাইকগাছায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন পাইকগাছায় আদালতের রায় ও ডিক্রি উপেক্ষা করে ইজারা; স্থগিত চেয়ে ডিসির কাছে আবেদন
পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা

আর্কাইভ