শুক্রবার ● ২৩ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
মাগুরা প্রতিনিধি : যুবদল নেতা ও মটর শ্রমিক ইউনিয়নের প্রাথমিক সদস্য সাকের হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা জেলা বাস মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মোটর শ্রমিক ইউনিয়ন। গতকাল শুক্রবার সকাল ১১ টায় প্রতিষ্ঠানের কার্যালয়ে সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন মাগুরা জেলা বাস মিনিবাস মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়সাল আহমেদ ও সাধারণ সম্পাদক মোঃ মারুফ হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান।
সংবাদ সম্মেলনে জানানো হয়, গত বুধবার ভোরে মাগুরা বাস টার্মিনাল এলাকায় য়েল কাউন্টারে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন শাকের হোসেন। এ ঘটনায় ৩ দিন পেরিয়ে গেলেও পুলিশ প্রকৃত আসামিকে এখন ধরতে পারেনি। পুলিশ সন্দেহভাজন দুইজন আসামিকে ধরতে পারলেও রহস্য এখন উদঘাটন হয়নি। তাই আমরা মটর ইউনিয়নের পক্ষ থেকে পুলিশ প্রশাসনকে ২৪ ঘন্টার আল্টিমেটাল দিচ্ছি। এ ২৪ ঘন্টার মধ্যে পুলিশ মূল আসামিদের ধরতে না পারলে আমরা সড়ক অবরোধ সহ আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানাচ্ছি।
সংবাদ সম্মেলনে মাগুরা জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।






নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক
পাইকগাছার নতুন বাজারে ঔষধ ও এজেন্ট ব্যবসায়ীর দোকানে দুঃসাহসিক চুরি 