বুধবার ● ১৬ নভেম্বর ২০১৬
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় আমন ক্ষেতে আলোক ফাঁদ স্থাপন
পাইকগাছায় আমন ক্ষেতে আলোক ফাঁদ স্থাপন
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় আমন ক্ষেতে পোকা দমনে পৌরসভা সরলব্লকে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে আমন ফসলের ক্ষেতে ক্ষতিকর ও উপকারী পোকার উপস্থিত নির্ণয় এবং সে অনুযায়ী দমন ব্যবস্থা গ্রহণের লক্ষে আলোক ফাঁদ স্থাপন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পৌরসভার সরল গ্রামের শীলপাড়াস্থ কৃষক মোস্তফা জামান বাপ্পির আমন ধান ক্ষেতে আলোক ফাঁদ স্থাপন করেন উপজেলা কৃষি অফিসার এএইচএম জাহাঙ্গীর আলম। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা অরুণ কুমার পাল, মিন্টু রায়, মোঃ বিল্লাল হোসেন, সরল আইপিএম কৃষি ক্লাবের সভাপতি শ্যামাপদ মন্ডল, সাধারণ সম্পাদক অনুকূল ব্যানার্জী, কৃষক পরিমল সরদার, কুমারেশ মন্ডল, অমিয় শীল ও আব্দুল গফ্ফার। আলোক ফাঁদে সবুজ পাতা ফড়িং, মাজরা মথ, ড্যামসেল ফ্লাই, ড্রাগণ ফ্লাই ও পাতা মোড়ানো পোকার উপস্থিতি নির্ণয় করা হয়।






ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
পাইকগাছায় পাট কাটা, নতুন পানিতে জাগ দেওয়া, ধোয়া ও শুকানোয় ব্যস্ত চাষিরা
পাইকগাছায় পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন কৃষক
পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে 