শনিবার ● ২১ জানুয়ারী ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠানে অভিযোগকারী লাঞ্চিত
পাইকগাছায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠানে অভিযোগকারী লাঞ্চিত
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠানে এক অভিযোগকারী লাঞ্চিত হয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনাকাঙ্খিত এমন ঘটনা ঘটে বলে অভিযোগকারী শেখ হাসেম অভিযোগ করেছেন। উপজেলার মালথ গ্রামের মৃত শেখ রাহাজ উদ্দীনের ছেলে শেখ হাসেম জানান, একই এলাকার মৃত শেখ আনসার উদ্দীনের ছেলে আলহাজ্ব শেখ জামাল হোসেন আহত মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলন করে আসছেন। তিনি একজন মুক্তিযোদ্ধা হলেও আহত মুক্তিযোদ্ধা নন। তৎকালীন সময়ে মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন তারা সহ এলাকাবাসীর জানামতে আলহাজ্ব তাহের উদ্দীনের বাড়িতে সংঘটিত ভিন্ন একটি ঘটনায় তিনি গুলি বিদ্ধ হন। বিষয়টি অভিযোগ আকারে যাচাই-বাছাই অনুষ্ঠানে জমা দিতে গেলে আমার উপস্থিতি দেখে শেখ জামাল হোসেন আমার উপর চড়াও হয়ে আমাকে মারপিট ও লাঞ্চিত করে। এ ব্যাপারে মারপিটের ঘটনা অস্বীকার করে শেখ জামাল হোসেন জানান, শেখ হাসেমদের সাথে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। তারা অহেতুক আমার বিরুদ্ধে এ পর্যন্ত একাধিক অভিযোগ করেছে।






শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা 