শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

SW News24
শুক্রবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় গৃহবধু ডলির চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » পাইকগাছায় গৃহবধু ডলির চিকিৎসার জন্য সাহায্যের আবেদন
৭৫০ বার পঠিত
শুক্রবার ● ১৭ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় গৃহবধু ডলির চিকিৎসার জন্য সাহায্যের আবেদন

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছায় পঙ্গুত্ব বরণ করতে চলেছে ডলি বেগম (২২) নামের এক গৃহবধু। তার বাম পায়ের হাড় সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য তার সাড়ে ৪ লাখ টাকার প্রয়োজন। যা তার দিন মজুর স্বামীর পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ জন্য স্বহৃদয়বান ব্যক্তিদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন ডলির পরিবার। পাইকগাছার পৌরসভার ১নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের দিন মজুর আজিজুর রহমানের স্ত্রী ডলি বেগম। স্বামী আজিজুর জানান, স্ত্রী ডলি ছোট বেলায় সহপাঠিদের সাথে খেলতে গিয়ে পড়ে যায়। এতে তার বাম  পায়ের উরুর হাড় মারাত্মক ভাবে আঘাত প্রাপ্ত হয়। পরে চিকিৎসা করা হলেও মাঝে মধ্যে ব্যথা অনুভব করতো। দীর্ঘদিন পর হঠাৎ করে গত ৪ দিন আগে বসতবাড়ীর আঙ্গিনায় দূর্বল হয়ে পড়ে যায়। পরে হাসপাতালে ভর্তি করলে বিশেষজ্ঞ ডাক্তাররা বলেছেন তার বাম পায়ের উরুর অংশের হাড় প্রায় সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। উন্নত চিকিৎসা না করলে ডলিকে পঙ্গুত্ব বরণ করা লাগবে বলে চিকিৎসকরা জানানোর পর ভেঙ্গে পড়েছে ডলির পরিবার। উন্নত চিকিৎসার জন্য এখন দরকার সাড়ে ৪ লাখ টাকা। যা দিন মজুর স্বামীর পক্ষে জোগাড় করা সম্ভব নয়। এ জন্য সমাজের স্বহৃদয় ও বিত্তবানদের নিকট সাহায্যের আবেদন জানিয়েছেন ডলির পরিবার। সাহায্য পাঠাবার প্রয়োজনীয় বিকাশ (পার্সোনাল) নং- ০১৯৬৫-১৮১০১৬।





স্বাস্থ্যকথা এর আরও খবর

মাগুরা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ; ছাড়িয়েছে ৭০০ মাগুরা হাসপাতালে রোগীর চাপ বেড়েছে ; ছাড়িয়েছে ৭০০
পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত পাইকগাছা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক
পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় জলাতঙ্ক প্রতিরোধে সচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত
মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মাগুরায় চিকিৎসকদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন মাগুরায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিছন্নতা অভিযান উদ্বোধন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচি শুরু
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পান-সুপারি বন্ধে সচেতনতামূলক অভিযান
পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা পাইকগাছায় লস্কর ইউপিতে ফ্রি চক্ষু ক্যম্পে ৫ শত চক্ষুরোগী পেল চিকিৎসা সেবা
উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উৎসব মুখর পরিবেশে মাগুরা মেডিকেল কলেজের অষ্টম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

আর্কাইভ