মঙ্গলবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » বিবিধ » জেলা পরিষদ সদস্য টিপুকে সংবর্ধনা
জেলা পরিষদ সদস্য টিপুকে সংবর্ধনা
![]()
এস ডব্লিউ নিউজ ॥
খুলনা জেলা পরিষদের ১১নং ওয়ার্ডের সদস্য শেখ কামরুল হাসান টিপুকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। পাইকগাছার সরলস্থ শেখ রাসেল স্মৃতি সংসদ ও সরল খাঁ সোনাই হাট ব্যবসায়ী ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে রোববার সন্ধ্যায় সরল বাজারে ব্যবসায়ী ঐক্য পরিষদের সভাপতি মোঃ আছাদুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। সাংবাদিক আব্দুল আজিজের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কাউন্সিলর গাজী আব্দুস সালাম, এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, অহেদ আলী গাজী, আলাউদ্দীন গাজী, রবি শংকর মন্ডল, সরবানু বেগম, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি এ্যাডঃ মোর্তজা জামান আলমগীর রুলু, সাবেক কাউন্সিলর আব্দুল লতিফ সরদার, রাফেজা খানম, প্রাক্তন সহকারী অধ্যাপক এসএম লোকমান হাকিম, এ্যাডঃ মুজিবর রহমান, শেখ মুনছুর আলম, মৃত্যুঞ্জয় সরদার, শফিকুল ইসলাম। বক্তব্য রাখেন আব্দুল মজিদ বয়াতী, লুৎফর রহমান, আসমাউল হুসাইন সাকিব, হাবিবুর রহমান, শাহআলম, রফিকুল ইসলাম, হাফিজুর রহমান, নজরুল গোলদার, হাফেজ উকিল উদ্দীন ও সেজুতি সরকার। সংবর্ধনা অনুষ্ঠানে মেয়র সেলিম জাহাঙ্গীর ও জেলা পরিষদ সদস্য শেখ কামরুল হাসান টিপু একে অপরকে ফুলের মালা দিয়ে বরণ করে নিয়ে এলাকার উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।






মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন 