শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২

SW News24
রবিবার ● ৭ মে ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা থানায় ওসি আমিনুল ইসলামের যোগদান
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা থানায় ওসি আমিনুল ইসলামের যোগদান
৬৩৩ বার পঠিত
রবিবার ● ৭ মে ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছা থানায় ওসি আমিনুল ইসলামের যোগদান

---

এস ডব্লিউ নিউজ ॥

পাইকগাছা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসাবে যোগদান করেছেন মোঃ আমিনুল ইসলাম বিপ্লব। তিনি রোববার দুপুরে যোগদান করে ওসি (তদন্ত) এসএম জাবিদ হাসানের নিকট থেকে দায়িত্ব বুঝে নেন। এসময় থানার পক্ষ থেকে নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। ওসি আমিনুল ইসলাম যশোর সদরের ঘোপ সেন্ট্রাল রোড এলাকার সৈয়দ আহম্মদ আলী ও খোদেজা বেগমের ছেলে। তিনি ১৯৮৮ সালে সম্মিলনি ইনস্টিটিউশন থেকে এসএসসি, ১৯৯০ সালে যশোর ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি ও রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাষ্টার্স পাস করেন। এরপর তিনি ২০০০ সালে বহিরাগত ক্যাডেট উপ-পুলিশ পরিদর্শক হিসাবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এসআই হিসাবে প্রথমে তিনি বাগেরহাট জেলা ও পরবর্তীতে খুলনা জেলায় কর্মরত ছিলেন। এরপর ২০১২ সালে পদোন্নতি পেয়ে ওসি(তদন্ত) হিসাবে সাতক্ষীরা জেলায় যোগদান করেন। ২০১৩ সালে তিনি অফিসার ইনচার্জ হিসাবে বাগেরহাটের মোংলায়, ২০১৪ সালে সাতক্ষীরার শ্যামনগর, ২০১৫ সালে কুষ্টিয়ার দৌলতপুর ও সবশেষে তিনি ঝিনাইদহের মহেশপুর থানায় কর্মরত ছিলেন। উল্লেখ্য ২০০৯ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি সেকেন্ড অফিসার হিসাবে পাইকগাছা থানায় কর্মরত ছিলেন। ব্যক্তিগত জীবনে ওসি আমিনুল ইসলাম দুই ছেলে সন্তানের জনক। বড় ছেলে ঐশিক (৭ম), ছোট ছেলে অর্ক দ্বিতীয় শ্রেণীতে অধ্যায়নরত রয়েছে ও স্ত্রী একজন সফল ব্যবসায়ী। যোগদানের পর তিনি এলাকা জঙ্গী, সন্ত্রাস ও মাদকমুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।





বিবিধ এর আরও খবর

মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন

আর্কাইভ