বৃহস্পতিবার ● ২৯ জুন ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় কাউন্সিলরকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ
পাইকগাছায় কাউন্সিলরকে জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদ
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কাউন্সিলরকে জড়িয়ে অপপ্রচার ছড়ানোর প্রতিবাদ জানিয়েছেন ৫নং ওয়ার্ডের বাসিন্দা বজলুর রহমান। বৃহস্পতিবার সকালে এ প্রতিনিধিকে বজলুর রহমান বলেন, ঈদের ১ দিন আগে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মিলনায়তনে পৌরসভার ভিজিএফ কর্মসূচির গম বিতরণ করা হয়। ওই দিন সকাল ১০টার দিকে প্রচন্ড ভীড় দেখা দেয়। এ সুযোগে অনেকেই সিরিয়াল উপেক্ষা করে গম নেওয়ার চেষ্টা করে। এ সময় দায়িত্বরত স্বেচ্ছাসেবকদের সাথে আমার কথা কাটাকাটি হয়। পরে আমি চলে আসলে তুচ্ছ এ ঘটনাকে কেন্দ্র করে এলাকার কুচক্রী একটি মহল ৫নং ওয়ার্ড কাউন্সিলর রবি শংকর মন্ডলকে জড়িয়ে এলাকায় ধর্মীয় উষ্কানি মূলক নানা অপপ্রচার ছড়ায়। এমনকি আশরাফুল ইসলাম সবুজ নামে জনৈক এক ব্যক্তি ফেসবুক পেজে বিভ্রান্তিকর স্ট্যাটাসও দেয়। পরবর্তীতে বিভিন্ন লোকমুখে বিষয়টি জানতে পেরে আমি নিজেই হতবাক হয়েছি। যাকে জড়িয়ে অপপ্রচার ছড়ানো হচ্ছে তার (কাউন্সিলর) বিরুদ্ধে আমি কোথাও কোন অভিযোগ করিনি। অথচ আমাকে ব্যবহার করে আমার অজান্তেই এ ধরণের অপপ্রচার ছড়ানো হয়েছে। যে কাউন্সিলরকে জড়িয়ে অপপ্রচার ছড়ানো হয়েছে সেই কাউন্সিলরের সাথে আমার ছেলে সাদ্দাম সার্বক্ষনিক থাকে। তাই যে অপপ্রচার ছড়ানো হয়েছে আমি তার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানায়। একই সাথে বজলুর রহমান এ ধরণের অপপ্রচারে কেউ যাতে বিভ্রান্ত না হয় এ জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান।






পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন
নতুন বাজার ব্যবসায়ী সমবায় সমিতির নির্বাচন জমে উঠেছে 