শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩

SW News24
রবিবার ● ২ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় গণ শুনানী উপলক্ষে দুদকের ব্যাপক প্রস্তুতি
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় গণ শুনানী উপলক্ষে দুদকের ব্যাপক প্রস্তুতি
৫৫৩ বার পঠিত
রবিবার ● ২ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় গণ শুনানী উপলক্ষে দুদকের ব্যাপক প্রস্তুতি

---

এস ডব্লিউ নিউজ ॥

গণ শুনানী উপলক্ষে দূর্নীতি দমন কমিশন, উপজেলা প্রশাসন ও পাইকগাছা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। আগামী ৫ জুলাই উপজেলা পরিষদ চত্ত্বরে গণ শুনানী অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিস, সেটেলমেন্ট অফিস, সাব-রেজিস্ট্রার অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা শিক্ষা অফিস, মাধ্যমিক শিক্ষা অফিস, উপজেলা সমাজসেবা অফিস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস, পল্লী বিদ্যুৎ সমিতি ও উপজেলা হিসাব রক্ষণ অফিস সহ ১০টি সরকারী সেবা প্রদানকারী দপ্তরের আনিত অভিযোগের শুনানী অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে গত কয়েকদিন যাবৎ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অভিযোগ বক্স টাঙ্গানো হয়েছে। ইতোমধ্যে দুদক কর্মকর্তারা দূর্নীতি প্রতিরোধ কমিটি, প্রশাসনের কর্মকর্তা ও সুশীল সমাজের ব্যক্তিদের মতবিনিময় করেছেন। এছাড়া এলাকায় পোষ্টার লাগানো সহ লিফলেট বিতরণ করা হয়েছে। গণ শুনানী সফল করতে অনেক দপ্তরও প্রচারণা মূলক কাজ হাতে নিয়েছেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তা সরদার আলী আহসান তার ব্যক্তিগত ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তার দপ্তরের বিরুদ্ধে কোন অভিযোগ থাকলে দুদকের অভিযোগ বক্সে অভিযোগ প্রদান করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন। রোববার থেকে পৌর সদর সহ ১০টি ইউনিয়নে মাইকিং করে ব্যাপক প্রচার ও একই দিন থেকে দুদকের উর্দ্ধতন কর্মকর্তারা এলাকায় অবস্থান করে সার্বিক প্রস্তুতির কাজ মনিটরিং করছেন বলে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক জিএমএম আজাহারুল ইসলাম জানিয়েছেন। আগামী ৪ জুলাই পর্যন্ত অভিযোগ গ্রহণ করা হবে বলে দূর্নীতি দমন কমিশন খুলনার উপ-পরিচালন মোহাঃ আবুল হোসেন জানিয়েছেন।





বিবিধ এর আরও খবর

পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা
মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান

আর্কাইভ