মঙ্গলবার ● ৪ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছা পৌরসভাকে অত্যাধুনিক স্কেভেটর ও রোলার মেশিন প্রদান
পাইকগাছা পৌরসভাকে অত্যাধুনিক স্কেভেটর ও রোলার মেশিন প্রদান
![]()
এস ডব্লিউ নিউজ ॥
স্থানীয় সরকার মন্ত্রাণালয় থেকে পাইকগাছা পৌরসভার অনুকূলে একটি অত্যাধুনিক স্কেভেটর ও একটি রোলার মেশিন প্রদান করা হয়েছে। মন্ত্রাণালয় থেকে পাঠানো মেশিন দুটি মঙ্গলবার সকালে পৌর চত্ত্বরে পৌছায়। এ সময় কাউন্সিলরদের সাথে নিয়ে মেশিন দুটি গ্রহণ করেন পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ, এসএম তৈয়েবুর রহমান, কবিতা দাশ, আসমা আহম্মেদ ও পৌর সচিব তুষার দাশ সহ কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। এরআগে বাদ্যযন্ত্র বাজিয়ে মেশিন দুটি পৌর এলাকায় ঘুরে দেখানো হয়। এদিকে পৌরসভার অনুকূলে গুরুত্বপূর্ণ দুটি মেশিন বরাদ্দ পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশারফ হোসেন, প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সংসদ সদস্য এ্যাডঃ শেখ মোঃ নূরুল হক ও মেয়র সেলিম জাহাঙ্গীরকে অভিনন্দন জানিয়েছেন পৌরবাসী।






সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা 