শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

SW News24
বুধবার ● ২ আগস্ট ২০১৭
প্রথম পাতা » বিবিধ » সাতক্ষীরায় চুরির অপবাদ সইতে না পেরে কর্মচারির আত্মহত্যা
প্রথম পাতা » বিবিধ » সাতক্ষীরায় চুরির অপবাদ সইতে না পেরে কর্মচারির আত্মহত্যা
৬২১ বার পঠিত
বুধবার ● ২ আগস্ট ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সাতক্ষীরায় চুরির অপবাদ সইতে না পেরে কর্মচারির আত্মহত্যা

---

ইমন হোসেন, ( বিনেরপোতা ) সাতক্ষীরা :

সাতক্ষীরায় মাল চুরির অপবাদ সইতে না পেরে একদোকান কর্মচারি আত্মহত্যা করেছে। আত্মহননকারী দোকান কর্মচারীর নাম আবদুলআলিম (৩২)। সে সাতক্ষীরা জেলা শহরের পলাশ পোলের বউ বাজার এলাকার আব্দুর রহমানের ছেলে। মঙ্গলবার ভোরে পুলিশ তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। জানা গেছে, দোকান মালিক লাল্টু মেটাল এরস্বত্বাধাকারী লাল্টু তার কর্মচারী আলিমকে বলেন, তোর কাছে ৩০ হাজার টাকা পাবো। দোকানের মাল চুরি বাবদ আরও ৩০ হাজার টাকা। এইমোট ৬০ হাজার টাকা তোর কাছে পাওনা। এই টাকা না দিলে তোর খবর আছে বলে দোকান মালিক হুমকিও প্রদান করেন। এ ঘটনা নিয়ে সোমবার আবদুল আলিমের সাথে দোকান মালিক লাল্টুর তর্ক-বিতর্ক হয়। এক পর্যায়ে তাকে চুরির অপবাদ দিলে এই অপবাদ সইতে না পেরে গলায় রশিতে ঝুলে আত্মহননের পথ বেছে নেয় আব্দুল আলিম। আলিমের বাবা আবদুর রহমান বলেন, কাজের আগাম অর্ডার হিসাবে আলিমের কাছে ৩০ হাজার টাকা দিয়েছিল দোকান মালিক লাল্টু। সময় মতো কাজ টাকা কোনোটিই দিতে পারছিল না সে। আমি দোকানে যেয়ে লাল্টুকে স্ট্যাম্পে লিখে দিয়ে এসেছি, সত্ত্বরই পাওনা টাকা দিয়ে দেব। তাতেও মন গলেনি তার। অবশেষে ছেলেটিকে চুরির অপবাদ দিলো’। আর এই অপবাদ সহ্য করতে না পেরে ছেলেটি আত্মহত্যা করলো বলে জানান তিনি। আবদুল আলিমের স্ত্রী নার্গিস খাতুন জানান, চুরির অপবাদ শুনে বাড়ি এসে মন খারাপ করে বসেছিল আলিম। আমি তাকে অনেক বুঝিয়েছিলাম তার পরও আমাদের সবার অজান্তে বাড়ির একটি নির্মানাধীন ঘরে রশিতে ঝুলে আত্মহত্যা করেছে আবদুল আলিম। সাতক্ষীরা সদর থানার উপ পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির জানান,লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। তবে নিহতের পরিবারের থেকে আমরা কোন লিখিত অভিযোগ পায়নি।





বিবিধ এর আরও খবর

সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা

আর্কাইভ