শনিবার ● ৭ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় প্রস্তাবিত এলাকায় টেকনিক্যাল স্কুল ও কলেজের ভূমি অধিগ্রহণ না করার দাবী
পাইকগাছায় প্রস্তাবিত এলাকায় টেকনিক্যাল স্কুল ও কলেজের ভূমি অধিগ্রহণ না করার দাবী
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় প্রক্রীয়াধীন টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের প্রস্তাবিত এলাকায় ভূমি অধিগ্রহণ না করার জন্য অনুরোধ জানিয়েছেন জমির মালিকরা। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জমির মালিকদের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর লিখিত আবেদন করা হয়েছে।
প্রাপ্ত সূত্রে জানাগেছে, উপজেলার গদাইপুর ইউনিয়নের গদাইপুর ফুটবল মাঠের পশ্চিম পাশে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের জন্য জেলা প্রশাসকের কার্যালয় এল,এ শাখা হতে ভূমি অধিগ্রহণ প্রক্রীয়া শুরু করা হয়। ইতোমধ্যে এসএ ২১৬/৪ খতিয়ানের ৬৬৮ দাগের ৩৫ শতক জমি অধিগ্রহণের জন্য কয়েকজনকে ৬ ধারা নোটিশ প্রদান করা হয়েছে। বিষয়টি জানতে পেরে উল্লেখিত স্থানে অনলাইন পত্রিকার কার্যালয় ও স্বর্গীয় এক ব্যক্তির নামে পাঠাগার স্থাপনের পরিকল্পনা রয়েছে সহ নানা ক্ষয়ক্ষতির দিক উল্লেখ করে জমির মালিকদের পক্ষ থেকে প্রকাশ চন্দ্র ঘোষ, বিকাশ চন্দ্র ঘোষ ও এ্যাডঃ নিহিত কান্তি ঘোষ সহ কয়েকজন জমির মালিক প্রস্তাবিত স্থানে ভূমি অধিগ্রহণ কার্যক্রম বন্ধ করে সমন্বয় অথবা বিকল্প স্থানে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপনের দাবী জানিয়েছেন স্থানীয় জমির মালিকগণ।






শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা 