শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

SW News24
বুধবার ● ১১ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » মোহ কাটাতে পুলিশ হেফাজতে ব্লু হোয়েলে আসক্ত চবি ছাত্র
প্রথম পাতা » বিবিধ » মোহ কাটাতে পুলিশ হেফাজতে ব্লু হোয়েলে আসক্ত চবি ছাত্র
৫৫১ বার পঠিত
বুধবার ● ১১ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোহ কাটাতে পুলিশ হেফাজতে ব্লু হোয়েলে আসক্ত চবি ছাত্র

---

মাসুম বিল্লাহ।

ভয়ঙ্কর অনলাইন গেইম ব্লু হোয়েলে আসক্ত হয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র পা বাড়াচ্ছিল আত্মহত্যার দিকে। খবর পেয়ে জেলা পুলিশের একটি টিম তাকে নিজেদের হেফাজতে নেয়। ২৪ ঘন্টারও বেশি সময় কাউন্সেলিংয়ের পর ওই ছাত্র স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের এই শিক্ষার্থীকে নিজের হেফাজতে নেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) মসিউদ্দৌলা রেজা। স্বাভাবিক অবস্থায় ফিরে নিজের ভুল বুঝতে পারার পর মঙ্গলবার রাতে তাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে হস্তান্তর করা হয়েছে।

জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার মসিউদ্দৌলা রেজা বলেন, ব্লু হোয়েলে আসক্ত শিক্ষার্থীকে আমরা ৬ মাস পর্যবেক্ষণে রাখব। তাকে কোন ধরনের স্মার্টফোন ব্যবহার করতে দেওয়া হবে না। এই শর্তে তাকে প্রক্টরের কাছে দেওয়া হয়েছে।

সূত্রমতে, গত ৫ অক্টোবর রাতে ওই শিক্ষার্থীর ফেসবুক ম্যাসেঞ্জারে একটি লিংক আসে। লিংকটি ক্লিক করলে গেমটি মোবাইল ফোনে ডাউনলোড হয়ে যায়। এরপর গেমটি খেলবে কি না অ্যাডমিন থেকে সম্মতি জানতে চাওয়া হয়। সম্মতি দিলে প্রথম ধাপে গভীর রাতে পুরো ক্যাম্পাস হাঁটার চ্যালেঞ্জ দেওয়া হয়। সেটিতে উত্তীর্ণ হলে দ্বিতীয় ধাপে হলের ছাদের রেলিংয়ে হাঁটার চ্যালেঞ্জ দেওয়া হয়। এরপর তৃতীয় ধাপে ব্লেড দিয়ে হাত কেটে তিমি আঁকা। চতুর্থ ধাপে সারাদিন চুপচাপ বসে থাকা। এসব চ্যালেঞ্জ পার করে ওই শিক্ষার্থী।

বিষয়টি জানতে পেরে তার হলের রুমমেট ফেসবুকে অতিরিক্ত পুলিশ সুপার মসিউদ্দৌলা রেজাকে বিষয়টি জানায়। এরপর আসক্ত ছাত্রকে হেফাজতে নেয় পুলিশ।

কয়েকটি ধাপ পার হলেই ওই শিক্ষার্থী আত্মহত্যার পথে পা বাড়াতো বলে জানান মসিউদ্দৌলা।

ভবিষ্যতে কেউ এই গেম খেললে দন্ডবিধির ৩০৯ ধারা অনুযায়ী আত্মহত্যার চেষ্টার দায়ে আইনি ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন মসিউদ্দৌলা রেজা।





বিবিধ এর আরও খবর

ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)