বৃহস্পতিবার ● ১২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » নারী ও শিশু » মাগুরায় বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
মাগুরায় বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত
![]()
মাগুরা প্রতিনিধি :
বাল্য বিবাহ নিরোধ দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে মাগুরায় র্যালি, মানববন্ধন আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। জেলা মহিলা বিষয়ক দপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে। এ উপলক্ষে সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা জহুরার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আতিকুর রহমান। বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) আজমুল হক, জেলা সমবায় অফিসার সৈয়দ নূরল কুদ্দুস, জাতীয় মহিলা সংস্থা মাগুরা জেলা শাখার চেয়ারম্যান নাজমা পারভীন, সদর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা খাতুন, শ্রীপুর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তহমিনা আফরোজ, ব্র্যাকের মাগুরা প্রতিনিধি রোকেয়া বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে জেলার ৪০টি মহিলা সংগঠনের সদস্যদের মাঝে মোট ৮ লাখ ৫ হাজার টাকার চেক বিতরণ করা হয়। পরে অনুষ্ঠিত হয় র্যালি ও মানববন্ধন।






ঘরের চার দেয়াল পেরিয়ে নেতৃত্বের গল্প শোনাতে তানজানিয়া যাচ্ছেন শ্যামনগরের অপর্ণা মল্লিক
মাগুরায় অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ
বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান
পাইকগাছায় জ্বালানির চাহিদা মেটাচ্ছে গোবরের মশাল
ফুল শোলা দিয়ে কদম ফুল তৈরি করে জীবন জীবিকা রেখা বিশ্বাসের
মাগুরায় বেগম রোকেয়া দিবসে ১০ অদম্য নারীকে সম্মাননা
পাইকগাছায় বেগম রোকেয়া দিবস পালিত; পাঁচ নারীকে সম্মাননা প্রদান
পাইকগাছার ৫ নারী অদম্য নারী পুরস্কারে ভূষিত
শ্যামনগরে লিডার্স এর আয়োজনে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন
মাগুরায় শিশু কিশোর অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী 