শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২ চৈত্র ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাটকেলঘাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনে ৭টি দোকানে ২০ লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মীভূত
প্রথম পাতা » বিবিধ » পাটকেলঘাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনে ৭টি দোকানে ২০ লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মীভূত
৫৫৩ বার পঠিত
মঙ্গলবার ● ৭ নভেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাটকেলঘাটায় বৈদ্যুতিক শর্ট সার্কিট আগুনে ৭টি দোকানে ২০ লাখ টাকার মালামাল পুড়ে ভষ্মীভূত

---
মো. রিপন হোসাইন,পাটকেলঘাটা \
পাটকেলঘাটার কুমিরা বাসস্ট্যান্ড বাজারে মঙ্গলবার সকাল ৯টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে ৭টি দোকানে আগুন লেগে ২০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ভষ্মীভূত হয়েছে। তাৎক্ষনিক সাতক্ষীরা ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌছালে ঘন্টাব্যাপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে রামপ্রসাদ মুদি দোকানে মধ্যথেকে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুনের সূত্রপাত হয়। এসময় দোকানের মধ্য ধেকে কালো ধোঁয়া কুন্ডুলী বের হতে থাকে। মুহুর্তের  মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়লে পার্শ্বের পল্লী চিকিৎসক সুব্রত ঘোষের ওষুধের দোকান,জয়দেব দাশের মুদি দোকান ,রঞ্জিতা দাশের চায়ের দোকান,মধুসূদন পালের ,হাসেম আলী ও বাবু মিত্রের পরিবহন কাউন্টার আগুন ধরে যায়। এসময় স্থানীয়রা পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোঃ নজরুল ইসলামে নেতৃত্বে দমকল বাহিনীর দুই  ইউনিট ঘটনাস্থলে পৌছে প্রায় আধাঘন্টা ব্যপী অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। ততক্ষনে ৭টি দোকানের মধ্যে রক্ষিত ডিজেল, সয়াবিন তেল,সোডা,চিনি, বিস্কুট,চাউল,আটা,ময়দাসহ বিভিন্ন প্রকার মুদী মালামাল ও আসবাবপত্র পুড়ে অন্ততঃ ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শ কাজী তবিবুর রহমান, গোপাল ঘোষ,রফিকুল ইসলাম মোড়ল,মেম্বর সোহরাব বিশ্বাস রামকৃষ্ণ দে মনাসহ একাধিক ব্যক্তি জানান প্রায় ২ঘন্টা ব্যপী আগুনে পুড়ে ২টি মুদি দোকানসহ ৭টি ব্যবসা প্রতিষ্ঠানে আগুন ঠেকাতে গিয়ে কুমিরা গ্রামের ফারুক বিশ্বাস (৩০) ও ডালিম শেখ (৩৪) আহত হয়েছে। এছাড়া আগুন লাগার সাথে সাথে স্থানীয় লোকজন আগুন নেভানোর কাজে ঝাপিয়ে পড়ার পাশাপাশি সামনের মাছ  ও কাঁচা বাজারের বিভিন্ন দোকানপাট এবং মালামাল টেনে হিঁচড়ে সারিয়ে ফেলে। এরই মাঝে ফায়ার সার্ভিসে সংবাদ দিলে ঘটনার দেড়ঘন্টা পরে এসে অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।ক্ষতিগ্রস্থ মুদি দোকানের মালিক মুকুন্দ দাশ জানান-দোকানের  ক্যাশ বাক্সে রক্ষিত নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।
খবর পেয়ে পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোল্ল্যা জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ ঘটসনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় তালা উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন ও সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।





বিবিধ এর আরও খবর

মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা মাগুরায় একুশে ফেব্রুয়ারি উপলক্ষে চিত্রাংকন ও আবৃত্তি প্রতিযোগিতা
পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত পাইকগাছায় নির্বাচন পরবর্তী বিএনপি–জামায়াত নেতাকর্মীদের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে শান্ত
মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের মাগুরায় নির্বাচনি সরঞ্জাম যাচ্ছে কেন্দ্রে কেন্দ্রে।। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা প্রশাসনের
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের নিজস্ব জমিতে ভবন নির্মান কাজের উদ্বোধন
পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি পাইকগাছায় গাছে গাছে আমের মুকুল ;পরিচর্যায় ব্যস্ত চাষি
পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান পাইকগাছায় পূজা পরিষদের আহবায়ক কমিটি বিতর্কে জেলা নেতৃবৃন্দের পাল্টা-পাল্টি অবস্থান
কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল কেন্দ্রীয় কমিটির সভায় পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের পূর্বের কমিটি বহাল
নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত নড়াইলের দু’টি আসনে নয়জনের মনোনয়নপত্র বৈধ; ১৩ জনের মনোনয়নপত্র বাতিল, ২ প্রার্থীর স্থগিত
পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন পাইকগাছা পৌরসভায় নবনির্মিত ফিক্যাল স্লাজ ট্রিটমেন্ট প্ল্যান্টের উদ্বোধন
মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন মাগুরায় সড়ক দাপিয়ে বেড়াচ্ছে অবৈধ নসিমন

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)