সোমবার ● ১ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় স্লুইচ গেটের ঢাকনা ভেঙ্গে বিস্তির্ণ এলাকা প্লাবিত
পাইকগাছায় স্লুইচ গেটের ঢাকনা ভেঙ্গে বিস্তির্ণ এলাকা প্লাবিত
![]()
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় সরকারী স্লুইচ গেটের ঢাকনা (পাট) ভেঙ্গে জোয়ারের উপচে পড়া পানিতে পৌর সদরের শিববাটী এলাকার বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়ে আমন ফসল ও চিংড়ি ঘেরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার সকালে ভাটার সময় প্রবল স্রোতে পানি উন্নয়ন বোর্ডের স্লুইচ গেটের ঢাকনা ভেঙ্গে নদীতে চলে যায়। পরে ভাটা শেষে প্রবল জোয়ারের উপচে পড়া পানি অবাধে পোল্ডার অভ্যান্তরে প্রবেশ করে বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়। এতে ২০টি চিংড়ি ঘেরের মাছ ভেসে যায়। শতাধিক বিঘার আমন ফসলের পাকা ধান ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এছাড়া এলাকার অসংখ্য বসতবাড়ীর উঠান পানিতে তলিয়ে যায়। স্থানীয় ঘের মালিক মোস্তফা জানান, মৌসুমের শেষ মূহুর্তে ঘেরে মাছের পরিমাণ কম ছিল। তবে যে মাছ ছিল তা সব পানিতে ভেসে গেছে। এছাড়া আমন ফসলের সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে বলে এলাকাবাসী জানান। ক্ষতিগ্রস্থ স্লুইচ গেট ও প্লাবিত এলাকা পরিদর্শন করেছেন পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ।






সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত 