শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০১৮
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত
প্রথম পাতা » বিবিধ » আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত
৫৯৪ বার পঠিত
মঙ্গলবার ● ২ জানুয়ারী ২০১৮
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস পালিত

---
আহসান হাবিব, আশাশুনি : আশাশুনিতে জাতীয় সমাজ সেবা দিবস পালনে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিপ্তরের আয়োজনে ‘নারী পুরুষ নির্বিশেষে, সমাজ সেবায় গড়বো দেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য অধ্যপক ডাঃ আ.ফ.ম রুহুল হক। আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার সুষমা সুলতানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগ সভাপতি এবিএম মোস্তাকিম। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ইমদাদুল হকের পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবি সমিতির সভাপতি মোল্যা রফিকুল ইসলাম, প্রকৌশলী  আক্তার হোসেন, চেয়ারম্যান শেখ জাকির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল হক, একাডেমী সুপারভাইজার হাসানুজ্জামান, শুম্ভজীৎ মন্ডল, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি এসএম সাহেব আলী, মৌমাছি পরিচালক সুশান্ত মল্লিক, সমাজ উন্নয়নে আলোর দিশারী সভাপতি জসিম উদ্দীন প্রমুখ। সভায় উপজেলার সকল নিবন্ধনকৃত ও স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগীতায় অনুষ্ঠানে উপজেলার সকল এনজিও এবং স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।





বিবিধ এর আরও খবর

ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী
সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা

আর্কাইভ